ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

দাবানল: পেছাতে পারে অস্ট্রেলিয়ান ওপেন!

প্রতিনিধির নাম :

দাবানল এখনো পরিপূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি অস্ট্রেলিয়া। দেশটিতে পুড়তে থাকা বনের ধোঁয়ায় বাতিল করা হয়েছে বেশ কয়েকটি বিগব্যাশ ম্যাচ। এবার দাবানলের কারণে অস্ট্রেলিয়ান ওপেন পিছিয়ে দেয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। অবশ্য আয়োজকরা এখনো নির্দিষ্ট তারিখে অস্ট্রেলিয়া ওপেন শুরু হবে বলে আত্মবিশ্বাসী।

অস্ট্রেলিয়ায় সৃষ্টি দাবানলে মেলবোর্নে বাতাসের গুনগতমান ঝুঁকিপূর্ণ চিহ্নিত হবার পর বিশ্ব টেনিস তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নোভাক জোকোভিচ জানান, টুর্নামেন্ট পিছিয়ে দেয়া নিয়ে খেলোয়াড়দের সঙ্গে কথা বলা উচিত আয়োজকদের। সাতবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন এই তারকার মন্তব্যে অবশ্য একমত হতে পারেননি টেনিস অস্ট্রেলিয়ার চিফ এক্সিকিউটিভ ক্রেগ টেলি।

টেলি বলেন, টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার কোনও পরিকল্পনা নেই, তা নির্ধারিত সময়েই হবে। তিনি আরো জানান, সমস্ত খেলোয়াড়, কর্মী এবং দর্শকদের স্বাস্থ্য এবং সুরক্ষা নিশ্চিত করতে আমরা সবরকমের বিশ্লেষণ, পর্যবেক্ষণ করেছি এবং প্রয়োজনীয় যে কোনও সাহায্য করার জন্যেও সমস্ত ব্যবস্থা করা হয়েছে। ফলে এখান থেকে এই প্রতিযোগিতা পিছিয়ে দেওয়া বা সরিয়ে দেওয়ার কোনও পরিকল্পনা নেই।

এদিকে বিশ্ব টেনিসে মহিলাদের মধ্যে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ান তারকা অ্যাশলে বার্টি টেলির সঙ্গে ভিন্নমত পোষণ করে বলেন, ‘প্রথম এবং সবার আগে শারীরিক বিষয়টি ভাবতে হবে, বাতাসে মিশে যাওয়া এই ধোঁয়া আমাদের দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটা সত্যিই খুব কঠিন সময়। টেনিস একটি খেলা, আমরা এই খেলার সঙ্গে যুক্ত। কিন্তু অস্ট্রেলিয়ায় এখন অনেক বড় বড় সমস্যা চলছে, আমাদের উচিত আগে সেই সব বিষয়গুলির প্রতি যত্ন নেওয়া।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০
১৫ বার পঠিত হয়েছে