ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

তাপমাত্রা ফের কমতে পারে

প্রতিনিধির নাম :

গত দুইদিন ধরে সারাদেশে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও চলতি সপ্তাহের শেষের দিকে রাতের তাপমাত্রা কমতে পারে। শনিবার সকালে আবহাওয়াবিদ ড. মো. আব্দুল মান্নান এ তথ্য জানান।

তিনি বলেন, গত দুইদিন ধরে সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আগামীকাল পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। সোমবার সকাল থেকে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। ফলে রাতের তাপমাত্রা কমতে পারে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়। এর আগের দিন সেখানে তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ঢাকায় আজকের তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন ছিল ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও বলেন, ইতোমধ্যে রংপুর বিভাগে হালকা বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়া ও সৈয়দপুরে ১ মি.মি. বৃষ্টি রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
১১ বার পঠিত হয়েছে