ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

ম্যানচেষ্টার ডার্বিতে সিটির জয়

প্রতিনিধির নাম :

ডার্বিতে ভিন্ন আমেজে উত্তেজনা ছড়ালো ম্যানচেস্টার সিটি। লীগে এখন পর্যন্ত অপরাজেয় থাকা পেপ গার্দিওলার শিষ্যরা জয়ের ধারা অব্যাহত রেখে ম্যানচেষ্টার ডার্বিতেও।  এনিয়ে টানা ১৪ ম্যাচে অপরাজিত থাকলো ম্যানচেষ্টার সিটি। চিরপ্রতিদ্বন্ধী ম্যান ইউকে ২-১ হারিয়ে  পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিটির সংগ্রহ ১৬ ম্যাচে ৪৬ পয়েন্ট।

ওল্ড ট্র্যাফোর্ডে এই ম্যাচের আগে পরিসংখ্যানে এগিয়ে ছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। ৪০ ম্যাচে ম্যাচে অপরাজিত ছিলো ম্যানইউ। তবে সবশেষ ঘরের মাঠে এই সিটির কাছেই ২০১৬ সালের সেপ্টেম্বরে হারের তিক্ত স্বাদ পেয়েছিল হোসে মোরিনহোর শিষ্যরা। একই ভেন্যুতে আবারও ম্যানইউকে হারের তেতো স্বাদ দিলো ম্যানসিটি। উত্তেজনার পারদ ছেটানো এই ম্যাচের ৪৩ মিনিটে ডেভিড সিলভার গোলে লীড পায় ম্যানসিটি। যদিও লীড বেশীক্ষণ স্থায়ী হতে পারেনি। প্রথমার্ধের অতিরিক্ত সময়েই মার্কোস রাসফোর্ডেও গোলে ম্যাচে সমতায় ফেরে ম্যানইউ। ম্যাচের ৫৪ মিনিটে আবাও লীড পায় পেপ গার্দিওলার শিষ্যরা। গোল করেন নিকোলাস ওটামেন্টি। এই লীড ধরে রেখেই জয় নিয়ে  ডার্বিতে জিতে ছাড়ে ম্যানসিটি। এ জয়ে ১৪ পয়েন্ট বেশি নিয়ে অবস্থানটা আরও পোক্ত ম্যানসিটির।

লিভারপুল এভারটনের পয়েন্ট ভাগাভাগি

এদিকে ইংলিশ প্রিমিয়ার লীগে অ্যানফিল্ডে লিভারপুল ও এভারটনের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। পয়েন্ট ভাগাভাগি করেছে আর্সেনাল ও সাউথ্যাম্পটন।

দারুণ ছন্দে থাকা মোহামেদ সালাহর নৈপুণ্যে আরেকটি জয়ের পথে ছিল লিভারপুল। কিন্তু এভারটনের বিপক্ষে শেষ দিকে গোল খেয়ে পয়েন্ট হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। এবারের লীগে লিভারপুলের এটা ষষ্ঠ ড্র। ঘরের মাঠে ৪২তম মিনিটে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন সালাহ। ডি-বক্সের ডান দিকে এক জনকে কাটিয়ে ভিতরে ঢুকে আরেক জনের বাধা এড়িয়ে জোরালো কোনাকুনি শটে বল জালে পাঠান ছন্দে থাকা এই ফরোয়ার্ড।  এ নিয়ে ইপিএল ও চ্যাম্পিয়ন্স লীগ মিলিয়ে শেষ ১১ ম্যাচে ১৩টি গোল করলেন সালাহ। আর লীগে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩ গোল মিশরের এই ফরোয়ার্ডের। এক গোল কম নিয়ে গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেইন। ৭৭তম মিনিটে সফল স্পট কিকে অ্যানফিল্ডকে স্তব্ধ করে দেন ওয়েইন রুনি। ১৬ ম্যাচে আট জয় ও ছয় ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লিভারপুল। ২ পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি।

দিনের প্রথম ম্যাচে সাউথ্যাম্পটনের মাঠে ১-১ গোলে ড্র করা আর্সেনাল ২৯ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। ১ পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে টটেনহ্যাম হটস্পার।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭
১২ বার পঠিত হয়েছে