ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

আখেরি মোনাজাতে অংশ নিতে তুরাগ তীরে মুসল্লিদের ঢল

প্রতিনিধির নাম :

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে ধর্মপ্রাণ মুসল্লির ঢল নেমেছে। রবিবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের ৫৫তম বিশ্ব ইজতেমা শেষ হচ্ছে।

দ্বিতীয় পর্বের মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা জামশেদ। এর আগে প্রথম পর্বে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।

এদিকে আখেরি মোনাজাত উপলক্ষে টঙ্গী ও আশপাশ এলাকায় পুলিশের পক্ষ থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, শনিবার মধ্যরাত থেকে রবিবার বিকাল পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত, টঙ্গী-কালীগঞ্জ সড়কের মিরেরবাজার থেকে স্টেশন রোড পর্যন্ত, কামারপাড়া থেকে আশুলিয়া পর্যন্ত এবং বিমানবন্দর থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত সব ধরনের যানচলাচল নিয়ন্ত্রণে থাকবে। তিনি বলেন, ইজতেমা ময়দানসহ আশপাশ এলাকা কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে।

এছাড়া টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আরো চার মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ও শনিবার ভোরে বার্ধক্যজনিত কারণে ও হৃদরোগে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়। তারা হলেন : রংপুর জেলার পীরগঞ্জ থানার উসমানপুর গ্রামের মৃত হাজী জয়নাল উদ্দিনের ছেলে হুমায়ুন কবির (৬৫), ঝিনাইদহ সদর উপজেলার কালাহাট গোপালপুর গ্রামের আ ফ ম জহুরুল আলম (৬২), ঢাকার উত্তরা পশ্চিম থানার নলভোগ এলাকার ফজলু মিয়ার ছেলে ইলিয়াস মিয়া (৮৫) ও গাইবান্ধা জেলার সাঘাটা থানার কামালেরপাড়া গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো.আব্দুস সোবহান (৮০)। এ নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে সাতজন মুসল্লির মৃত্যু হলো।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
১৮ বার পঠিত হয়েছে