ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

আজ থেকে চালু হলো ই-পাসপোর্ট

প্রতিনিধির নাম :

আজ থেকে চালু হচ্ছে ইলেক্ট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশেই প্রথম ই-পাসপোর্ট চালু হচ্ছে। এক্ষেত্রে বিশ্বে ১১৯তম দেশ বাংলাদেশ।

প্রধানমন্ত্রী বলেন, ‘ই-পাসপোর্ট প্রকল্পের মধ্য দিয়ে বাংলাদেশ আরো একধাপ এগিয়ে যাবে। এটি চালুর ফলে বিশ্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাড়বে। ‘

তিনি আরও বলেন, ‘এই ই-পাসপোর্টের মাধ্যমে জাল পাসপোর্টের সমস্যা যেমন অন্যদিকে প্রবাসীসহ বিদেশগামীদের হয়রানির শিকার হতে হবে না। তাদের যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।’

বাংলাদেশকে আধুনিক জ্ঞানসম্পন্ন জাতি হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সকল ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার চেষ্টা করছি। তৃণমূলের কথা মাথায় রেখেই প্রতিটি উন্নয়নের কাজ করা হয়।’

সর্বপ্রথম ই-পাসপোর্ট পাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাই এ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে। প্রথমে রাজধানীর আগারগাঁও, উত্তরা ও যাত্রাবাড়ী থেকে এই ই-পাসপোর্ট দেওয়া হবে। পরে সারা দেশে থেকেই এই সেবা পাওয়া যাবে। এরপর বিদেশে অবস্থানরতরাও আবেদন করতে পারবেন। ই-পাসপোর্ট হবে ৪৮ ও ৬৪ পাতার যার মেয়াদকাল পাঁচ ও ১০ বছর। পাশাপাশি আগের পাসপোর্টের মতোই ই-পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করা যাবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০
১৩ বার পঠিত হয়েছে