ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী

আদালতের বারান্দায় ছিনতাই, আটক ৩

প্রতিনিধির নাম :

গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় ছিনতাইয়ের দায়ে তিন জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন তুহিন খান(২৪), আরমান কাজী (২০), মাহফুজ সরদারকে (১৯)। তুহিন খান ও মাহফুজ সরদারের বাড়ি শহরের পাঁচুড়িয়ায় ও আরমান কাজীর বাড়ি শহরতলীর চরমানিকদাহ গ্রামে।

বৃহস্পতিবার দুপুরে আদালত চলাকালীন সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এর আদালতের সামনে বারান্দা একটি ছিনতাইয়ের অভিযোগ উঠে। পরে ভুক্তভোগীরা পুলিশকে জানালে ওই তিনজনকে আটক করে পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে ২টি মোবাইল সেট, কিছু পরিমাণ টাকা ও একটি চাকু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি ছিনতাই মামলার প্রস্তুতি চলছে।

গোপালগঞ্জ সদর থানার এসআই নিতাই চন্দ্র সাহা জানান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অষ্টম তলায় মামলায় হাজিরা দিতে আসা তিন চার জনকে ভয়ভীতি দেখিয়ে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় ৫/৬ জনের একটি গ্রুপ। ঘটনার খবর পেয়ে আদালতের নিরাপত্তায় নিয়োজিত এএসআই মোঃ আজিজুল ইসলাম ছিনতাইয়ের দায়ে ওই তিন যুবককে আটক করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
২০ বার পঠিত হয়েছে