ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

করোনা ভাইরাসে স্থবির চীনের ক্রীড়াঙ্গন

প্রতিনিধির নাম :

প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। একই সঙ্গে বাড়ছে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও। করোনা ভাইরাস দেশটির ক্রীড়াঙ্গনেও প্রভাব ফেলেছে। এই ভাইরাসের কারণে চীনের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর ‘চাইনিজ সুপার লিগ’ আপাতত মাঠে গড়াচ্ছে না।

চীনে করোনা ভাইরাস মহামারির আকার ধারণ করায় এমন আশঙ্কাজনক পরিস্থিতিতে চীনের সব ক্রীড়া আসর আপাতত বন্ধ রাখা হয়েছে। নয়তো অন্য দেশে সরিয়ে নেয়া হচ্ছে। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ৩১ অক্টোবর মাঠে গড়ানোর কথা ছিল এবারের চাইনিজ সুপার লিগ ফুটবলের। এর আগে মঙ্গলবার (২৯ জানুয়ারি) চীনে শুরু হতে যাওয়া হকির প্রো লিগের এবারের আসর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক হকি ফেডারেশন।

এছাড়া ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টোকিও অলিম্পিকের ফুটবল, বাস্কেটবল এবং বক্সিং বাছাইপর্বের খেলাও চীন থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। আগামী ৮-৯ ফেব্রুয়ারি বেলজিয়ামের বিপক্ষে দুটি ফিল্ড হকি ম্যাচ খেলার কথা ছিল চীনা নারী দলের। ম্যাচগুলো পিছিয়ে দেওয়া হয়েছে। এফআইএইচ জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী।

আগামী ২৪ জুলাই থেকে শুরু হতে যাওয়া টোকিও অলিম্পিককে সামনে রেখে ফেব্রুয়ারি থেকে বাছাইপর্ব শুরু হবে। কিন্তু করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে নারীদের ফুটবল ও বাস্কেটবল খেলা অস্ট্রেলিয়া ও সার্বিয়াতে সরিয়ে দেওয়া হচ্ছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
১৭ বার পঠিত হয়েছে