ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

ঢাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই: প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম :

সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করায় ঢাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আইডিইবির ২৩তম জাতীয় সম্মেলন এবং ‘স্কিল রেডিনেস ফর এচিভিং এসডিজি’স অ্যান্ড অ্যাডপ্টিং আইআর ৪.০’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)।

কার্যক্রমের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালোরাতে হত্যাকাণ্ডের শিকার জাতির পিতা এবং তার পরিবারের নিহত সদস্যবৃন্দ, শহীদ চার নেতা, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে শহীদ এবং ১৯৫২ সালে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ঢাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই যে, ভোটাররা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের উত্তর ও দক্ষিণের মেয়রকে জয়যুক্ত করেছেন।’

তিনি আরো বলেন, ‘একসময় বাংলাদেশের কথা বললে ভিক্ষার ঝুলির কথা বলা হতো। সেই বাংলাদেশ এখন আর নেই। গত ১০ বছরে বাংলাদেশের পরিবর্তন করতে সক্ষম হয়েছি। বাংলাদেশ এখন বিশ্বের সামনে উন্নয়নের রোল মডেল।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
২০ বার পঠিত হয়েছে