1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ নীতিমালা পেলে বাংলাদেশের সৌরবিদ্যুৎ খাতে বিপ্লব ঘটানো সম্ভব: বিদ্যুৎ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইফতেখারুজ্জামানের সাক্ষাৎ প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় সরকার: মির্জা ফখরুল হাম-রুবেলাসহ ১০ ধরনের টিকার নতুন চালান দেশে পৌঁছেছে চীনে ৩ দিনের সরকারি সফর শুরু পররাষ্ট্রমন্ত্রীর মাদক, সন্ত্রাস ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী উজবেকিস্তানের সঙ্গে গভীর সম্পর্ক চায় বাংলাদেশ গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে অনেক সমস্যার সমাধান হবে: তথ্যমন্ত্রী উপহার ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া

হরতালের পর বিক্ষোভের ডাক বিএনপির

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করে হরতালের পর এবার বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। মঙ্গলবার রাজধানীর থানায় থানায় এই বিক্ষোভ করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের হয়ে এই কর্মসূচি ঘোষণা করেন ফখরুল।

তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি।

বিএনপি মহাসচিব বলেন, সিটি করপোরেশনের নির্বাচনে ভোট কারচুপি ও জালিয়াতি করা হয়েছে। আমাদের এজেন্টদের বের করে দেওয়া, ভয়ভীতি প্রদর্শন’সহ নানা ঘটনার তথ্য প্রমাণ মঙ্গলবার সংবাদ সম্মেলন করে তুলে ধরবেন ধানের শীষের দুই প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

এসময় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সম্মেলনে বিএনপির ঢাকা উত্তর ও দক্ষিণে ধানের শীষের দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শ্যামা ওবায়েদ, শফিউল বারী বাবু, সুলতান সালাউদ্দিন টুকু, সুলতানা আহমেদ, আবুল কালাম আজাদ, ইকবাল হোসেন শ্যামল প্রমুখ ।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews