ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি Logo সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’ Logo নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে Logo কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা Logo পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর Logo দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীলঙ্কার লক্ষ্য সিরিজ জয়, ভারত চায় ফিরতে

প্রতিনিধির নাম :

কিছুদিন আগেই ভারত ও পাকিস্তানের বিপক্ষে পরপর দুই ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলঙ্কা। ফিরতি সিরিজে ধর্মশালায় ভারতকে প্রথম ওয়ানডেতেই হারিয়ে দেবে তা কে ভেবেছিল? তাও ১১২ রানে অল আউট করে ৭ উইকেটের জয় লঙ্কানদের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে থেকে বুধবার মোহালিতে মাঠে নামছে শ্রীলঙ্কা। লক্ষ্য তাদের সিরিজ জয়। ভারতের লক্ষ্য প্রথম ম্যাচের পারফরম্যান্স ভুলে সিরিজে ফিরে আসা। দিবা-রাত্রির ম্যাচে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে দু’দলের দ্বৈরথ।

ভারতের ক্রিকেটিয় সামর্থ্য নিয়ে সন্দেহ প্রকাশের অবকাশ নেই। অনেক দিন ধরেই বিশ্বের সেরা ব্যাটিং লাইন আপ তাদের। এমনকি অধিনায়ক ও দলের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির অনুপস্থিতির পরও। কিন্তু প্রথম ওয়ানডেতে দলটির পারফরম্যান্সে মাত্র বিয়ের পিঁড়িতে বসা কোহলির কপালেও দুশ্চিন্তার ভাঁজ পরার কথা। ২৯ রানে ৭ উইকেট হারানোর পর মহেন্দ্র সিং ধোনির ৬৫ রানের ইনিংসে ১১২ রানে পৌঁছে দলটি। ৪ জন ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি। তাই দ্বিতীয় ওয়ানডের আগে নতুন অধিনায়ক রোহির শর্মার দুশ্চিন্তা দলটির ব্যাটিং নিয়েই।

প্রথম ম্যাচের পারফরম্যান্সের পর বেশ ফুরফুরে মেজাজেই থাকার কথা শ্রীলঙ্কার নতুন ওয়ানডে অধিনায়ক থিসারা পেরেরার। বোলাররা আছেন দারুণ ফর্মে। ১০ ওভারের স্পেলে সুরঙ্গা লাকমাল মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট পেয়েছিলেন প্রথম ওয়ানডেতে। ভারতের ব্যাটিং এর মেরুদন্ড মূলত তিনিই ভেঙে দিয়েছেন। দলের বাকি বোলাররাও ভাল করেছেন। প্রথম ওয়ানডেতে তিন উইকেট হারালেও ব্যাটিংটা খারাপ হয়নি। সুতরাং মানসিক ভাবে এগিয়ে থেকেই মোহালিতে মাঠে নামবে শ্রীলঙ্কা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭
২৪ বার পঠিত হয়েছে