ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি

প্রশাসনের হস্তক্ষেপে দুটি বাল্যবিয়ে বন্ধ, বর- শ্বশুরের কারাদণ্ড

প্রতিনিধির নাম :

জীবন নিউজ প্রতিনিথি : মানিকগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে হরিরামপুর ও সাটুরিয়া উপজেলায় দুটি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। হরিরামপুরে বর ও অভিভাবককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার সন্ধ্যায় হরিরামপুরের কাঞ্চনপুর ইউনিয়নের কোর্টকান্দি গ্রামের ইসলামের বাড়িতে বাল্য বিয়ে করতে আসা বর ও বরের অভিভাবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই শাস্তি প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. বিল্লাল হোসেন।

জানা গেছে, জেলার হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কোর্টকান্দি গ্রামে ইসলামের বাড়িতে এ বাল্য বিয়ের আয়োজন করা হয়। এদিকে প্রশাসন গোপনে বাল্যবিয়ের অভিযোগ পেয়ে হাজির হন ইসলামের বাড়িতে। অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং বর প্রাপ্তবয়স্ক হওয়ায় বর মো. রবিউল ইসলাম শিকদারকে (২২) এবং অভিভাবক মো. বিলায়েত হোসেন শিকদারকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৭ ধারা ও একই আইনে ৯ধারা লঙ্ঘনের দায়ে পৃর্থকভাবে ১০ হাজার টাকার অর্থদণ্ড এবং অনাদায়ে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত বর জেলার হরিরামপুর উপজেলার মহিষাখোলা গ্রামের মো. মোবারক শিকদারের পুত্র। বিয়ের কনে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অভিভাবকদের নিকট থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না বলে অংগীকারনামা নেওয়া হয়।

অপরদিকে সাটুরিয়া উপজেলায় বাল্যবিয়ের চেষ্টার দায়ে শ্বশুর ও বরকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন সাটুরিয়ার ইউএনও। সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রবিবার রাত ৯টার দিকে তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতে শ্বশুর ও বরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

জানা যায়, সাটুরিয়া উপজেলার চাচিতারা গ্রামের ৯ম শ্রেণির ছাত্রীর সঙ্গে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার খাগুটিয়া গ্রামের মৃত শাহিনের পুত্র রাসেলের বিয়ের আয়োজন চলছিল। এই সংবাদ শুনে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বিয়ে বাড়ি উপস্থিত হয়ে বর, কনে ও শ্বশুরকে নিয়ে আসেন। পরে বিবাহ নিরোধ আইনে শ্বশুর ও বর রাসেলকে দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
১৫ বার পঠিত হয়েছে