ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি Logo মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন Logo কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী Logo কুবি-র সহযোগী অধ্যাপকের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ারের লাশ উদ্ধার Logo উত্তর কোরিয়ার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান

হর্ষবর্ধন শ্রিংলা ঢাকায় আসছেন ২ মার্চ

প্রতিনিধির নাম :

আগামী ২ মার্চ ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। দুই দেশের কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তার সফরের প্রস্তুতি চূড়ান্ত করতে হর্ষবর্ধন শ্রিংলার এই সফর হচ্ছে। পররাষ্ট্র সচিব হিসেবে এটাই হর্ষবর্ধন শ্রিংলার প্রথম ঢাকা সফর। এর আগে তিনি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব পালন করেছিলেন।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামীতে বাংলাদেশ-ভারত সম্পর্কের কোন কোন ইস্যু গুরুত্ব পাবে বা উন্নয়ন ঘটবে সেই বিষয়েও প্রাথমিক কিছু কাজ করবেন হর্ষবর্ধন শ্রিংলা। ২০১৬ সালের জানুয়ারিতে হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়ে দুই বছর দায়িত্ব পালন করেন।

এরপর তিনি যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান। গত ২৪ ডিসেম্বর তাকে পররাষ্ট্র সচিব হিসেবেই নিয়োগ দেওয়া হয়। ২৯ জানুয়ারি তিনি পররাষ্ট্র সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে বিজয় গোখালের স্থলাভিষিক্ত হন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
১৬ বার পঠিত হয়েছে