ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

দক্ষিণ আফ্রিকা টি-২০ দলে ফিরলেন ডু প্লেসিস-রাবাদা

প্রতিনিধির নাম :

নিজ মাঠে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-২০ সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন সদ্য সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস এবং ফাস্ট বোলার কাগিসো রাবাদা। আগামী শুক্রবার ওয়ান্ডারার্সের ম্যাচ দিয়ে শুরু হবে এ সিরিজ।

অধিনায়ক কুইন্টন ডি ককের নেতৃত্বাধীন ১৬ সদস্যের দলে খেলবেন সম্প্রতি অধিনায়কত্ব ছেড়ে দেয়া ডু প্লেসিস। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ উভয় সিরিজেই ডু প্লেসিস এবং রাবাদাকে বিশ্রাম দেয়া হয়েছিল। দলে ফিরেছেন ফাস্ট বোলার এনরিখ নর্টিও।

গত রবিবার ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-২০ সিরিজ হারের পর রাবাদা ও নর্টির অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়াবে মনে করছেন নির্বাচক লিন্ডা জন্ডি। তিনি বলেন, ‘হতে পারে টি-২০ সিরিজটি আমরা জিততে পারিনি। তবে আমাদের দলগত ব্যাটিংয়ে আমরা খুশি।’ ডু প্লেসিসের অন্তর্ভুক্তি ব্যাটিং লাইনআপে একটা নতুন শক্তি বলেও উলেøখ করেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে রোববারের ফাইনাল ম্যাচে ডান হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া টেম্বা বাভুমার দল ভুক্তি নির্ভর করছে মেডিকেল রিপোর্টের উপর।

দল:

কুইন্টন ডি কক(অধিনায়ক), টেম্বা বাভুমা, ফাফ ডু প্লেসিস, বিয়র্ন ফর্টুইন, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিখ নর্টি, আন্দিল ফেলুকুয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি, জন জন স্মুটস, ডেল স্টেইন, পিট ভ্যান বিলিয়ন, রাসি ভ্যান ডার ডুসেন।

সুচি:

ফেব্রুয়ারি ২১, জোহানেসবার্গ

ফেব্রুয়ারি ২৩, পোর্ট এলিজাবেথ

ফেব্রুয়ারি ২৬, কেপ টাউন

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
২২ বার পঠিত হয়েছে