ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষ: ঘাটের ইজারাদারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম :

জীবন নিউজ ডেস্ক : মাদারীপুরের শিবচর উপজেলায় পদ্মা নদীতে স্পিডবোটের সঙ্গে বালুবোঝাই বাল্কহেডের সংঘর্ষে ২৬ প্রাণহানির ঘটনায় বাংলাবাজার ঘাটের ইজারাদার, বোটের মালিক-চালকসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার রাতে শিবচর থানায় মামলাটি করেন নৌ-পুলিশের এসআই লোকমান হোসেন। মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আহত বোটচালককে।

সোমবার সকাল ৭টার দিকে বাংলাবাজার ফেরিঘাট সংলগ্ন কাঁঠালবাড়ি ঘাট এলাকায় পদ্মা নদীতে স্পিডবোটের সঙ্গে বালুবোঝাই বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি উল্টে যায়। সেখান থেকে একে একে উদ্ধার করা হয় শিশুসহ ২৬ জনের মরদেহ। জীবিত উদ্ধার করা হয় স্পিডবোটের চালকসহ পাঁচজনকে।

শিবচর থানার ওসি মিরাজ হোসেন জানান, দুঘর্টনায় ঘাটের ইজারাদার শাহ-আলম খান, বোটের মালিক চান্দু মোল্লা, রেজাউল হক ও চালক শাহ-আলমের নাম উল্লেক করে আরো অজ্ঞাত আসামি করা হয়েছে ১০ থেকে ১২ জনকে। আহত চালক শাহ আলমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে মামলায় আটক দেখিয়েছে পুলিশ। এদিকে সোমবার রাতেই ২৬টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
১৭ বার পঠিত হয়েছে