ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও

আইপিএল পুনরায় মাঠে গড়ানোর আশা সৌরভের

প্রতিনিধির নাম :

স্পোর্টস ডেস্ক : ভারতের করোনা পরিস্থিতি দিন দিন অবনতির দিকেই যাচ্ছে। দৈনিক গড় মৃত্যুর হার দাঁড়িয়েছে তিন হাজারে। এমন পরিস্থিতিতেও জৈব সুরক্ষা বলয়ে চলছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর।

তবে দেশজুড়ে চরম উৎকণ্ঠায় থাকা সাধারণ মানুষ, বিভিন্ন মহল থেকে আইপিএল বন্ধের জন্য সমালোচনা চলছে বেশ কিছুদিন ধরেই। শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড অনির্দিষ্ট সময়ের জন্য আইপিএল স্থগিত করেছে ২৯ ম্যাচ মাঠে গড়ানোর পর। বাকি রয়েছে আরও ৩০টি ম্যাচ।

বাকি থাকা ম্যাচ আয়োজন করতে চাইছেন বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলী। তার প্রত্যাশা, খুব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে এবং আইপিএল পুনরায় মাঠে গড়াবে।

“সবার চেষ্টায় আসরটা শেষ করতে চেয়েছিলাম। কিন্তু বেশ কয়েকজন ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় শেষ পর্যন্ত মাঝ পথে থামিয়ে দিতে হল আইপিএল। কয়েকজন আক্রান্ত হওয়ায় আর ঝুঁকি নিতে চাইনি। তবে সময় এখনও আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে চলতি বছরের কোনও না কোনও সময় বাকি ম্যাচগুলো আয়োজনের চেষ্টা করব।”

মাঝপথে আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় বেশ বড় অংকের আর্থিক ক্ষতি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। বিসিসিআই-এর এক সিনিয়র কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ‘মাঝপথে আইপিএল স্থগিত হওয়ায় বোর্ডের ক্ষতি হয়েছে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ কোটি টাকার (ভারতীয়) মতো। বলা যায় ২ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
১২ বার পঠিত হয়েছে