1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু আরপিসিসি প্রশাসক হিসেবে যোগদান করলেন মাহফুজ উন নবী চৌধুরী ডন প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, প্রস্তুত জাতীয় ঈদগাহ ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি সংযুক্ত আরব আমিরাতের আজ পবিত্র শবে কদর দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে অবৈধ বিদেশি সিগারেট জব্দ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর

রাজধানীবাসী করোনাভীতি উপেক্ষা করেই ঈদ কেনাকাটায় ব্যস্ত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ৫ মে, ২০২১

ওয়েব ডেস্ক : করোনাভীতি উপেক্ষা করেই ঈদের কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। এদিকে বৃহস্পতিবার থেকে গণপরিবহন চালু হলে বেচাকেনা ও ক্রেতাসমাগম আরও বাড়বে বলে আশা বিক্রেতাদের। তবে বিক্রি বেড়েছে ফুটপাতের দোকানিদেরও। ঈদে নতুন জামা-কাপড় যেন না হলেই নয়। তাই মহামারির মধ্যেও বিভিন্ন শপিংমল ও মার্কেটে ভিড় বাড়ছে ক্রেতাদের।

বুধবার (০৫ মে) সকাল থেকেই নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনীচক, চন্দ্রিমা সুপার মার্কেটসহ আশপাশের দোকানপাটে বেচাকেনা জমে ওঠেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়ে। অনেক ক্ষেত্রেই উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। বিক্রি বাড়ায় করোনার ক্ষতি পুষিয়ে নেয়ার আশা দেখছেন বিক্রেতারা। বাজারে নারী ও শিশুদের পোশাকের দোকানে ভিড় সবচেয়ে বেশি। বেচাকেনা জমে উঠেছে প্রসাধনী ও গহনার দোকানেও। এ ছাড়া শপিংমলের বাইরে ফুটপাতের দোকানেও বেড়েছে বিক্রি। দীর্ঘদিন বন্ধ থাকার পর ঈদ সামনে রেখে বিক্রির সুযোগে স্বস্তির নিঃশ্বাস বিক্রেতাদের মনে।

মার্কেটের প্রবেশমুখে স্বাস্থ্যবিধি মানাতে সচেতনতামূলক কার্যক্রম চোখে পড়লেও ভেতরে তোয়াক্কা নেই নিয়মনীতির। যে যার মতো করে চলাফেরা করছেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews