1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
নোয়াখালীর ভূঁইয়ার হাটবাজারে অগ্নিকাণ্ডে ২৪ টি দোকান পুড়ে ছাই ইরানকে যুদ্ধ অবসানের জন্য পরিকল্পনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র মিরপুরে সাব-রেজিস্ট্রি অফিসে ‘ফজর-আলম ও সবুজ’ সিন্ডিকেট বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

করোনা থেকে মুক্তির ‘সুপার পাওয়ার’ চান সাকিব !

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

স্পোর্টস ডেস্ক : করোনা মহামারি দূর করতে নিজের জন্য সুপার পাওয়ার চান সাকিব আল হাসান, যা দিয়ে পুরো পৃথিবীকে সুস্থ করে তুলতে পারবেন তিনি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেয়া এক অনলাইন সাক্ষাৎকারে, এ মন্তব্য করেছেন বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার। এ সময় আরও প্রায় ২৪টি প্রশ্নের উত্তর দেন সাকিব। বাংলাদেশ এবং কলকাতা নাইট রাইডার্স টিম এবং সতীর্থদের নিয়ে নানা মজার তথ্য দেন তিনি।

কোভিড নাইন্টিনের প্রবণতা বেড়ে যাওয়ায় স্থগিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে গিয়ে এখন সেখানেই আটকা পড়ে আছেন সাকিব আল হাসান। দলীয় সতীর্থ করোনা আক্রান্ত হওয়ায়, কোয়ারেন্টিনে আছেন হোটেল রুমে।

বন্দিদশা থেকেই ক্রিকইনফোর সঙ্গে এক র‌্যাপিড ফায়ারে অংশ নেন সাকিব। সেখানে নিজের জন্য একটা সুপার পাওয়ার উইশ করবার কথা বললে, করোনা মুক্তির ক্ষমতা চান বলে জানান মিস্টার সেভেন্টি ফাইভ। সে সময় পরিবার আর দেশ থেকে দূরে থাকার আকুতিও ফুটে ওঠে।
সাকিব আল হাসান বলেন, ‘যদি কখনো নিজের জন্য কোনো সুপার পাওয়ার উইশ করার সুযোগ থাকে, তাহলে আমি এমন একটা ক্ষমতা চাইব যা দিয়ে পৃথিবীটাকে করোনামুক্ত করা যাবে।’

বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাংলাদেশ এবং কেকেআর দলের সতীর্থদের নিয়েও নানা মজার উত্তর দেন সাকিব। বিকেএসপিতে মুশফিকের চেয়েও দুষ্টু ছিলেন বলে দাবি করেন তিনি। তিনি বলেন, ‘বাংলাদেশ দলে স্প্রিন্ট হলে তামিম আর মুশফিকের মধ্যে মুশফিককে হারাতে পারব। আর বিকেএসপিতে যখন ছিলাম তখন আমি অনেক দুষ্টু ছিলাম। মুশফিক ভাইয়ের চেয়েও অনেক বেশি।’

মাঠের বাইরে, ক্রিকেট নিয়ে খুব বেশি কথা বলতে কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করেন না সাকিব। তবে, নিজের দুই প্রিয় শিক্ষকের সঙ্গে আলাপটা নাকি বেশ ভালোই উপভোগ করেন তিনি। সাকিব বলেন, ‘ক্রিকেট নিয়ে মাঠের বাইরে কথা বলতে ভালো লাগে না। কিন্তু সালাউদ্দিন স্যার এবং নাজমুল আবেদীন ফাহিম স্যারের সঙ্গে কথা বলতে ভালো লাগে। ক্রিকেট নিয়ে সব কথা আমি তাদের সঙ্গেই বলি।’

র‌্যাপিড ফায়ারে নিজের ছোটবেলার হিরো সাঈদ আনোয়ার এবং ওয়াসিম আকরামের মতো ব্যাটিং-বোলিং করার আকাঙ্ক্ষার কথা বলেন সাকিব। এ ছাড়া ছক্কা মারতে নাকি সবচেয়ে বেশি কষ্ট হয় মেলবোর্নে বলেও জানান সাকিব।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews