1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
নোয়াখালীর ভূঁইয়ার হাটবাজারে অগ্নিকাণ্ডে ২৪ টি দোকান পুড়ে ছাই ইরানকে যুদ্ধ অবসানের জন্য পরিকল্পনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র মিরপুরে সাব-রেজিস্ট্রি অফিসে ‘ফজর-আলম ও সবুজ’ সিন্ডিকেট বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

করোনা মোকাবিলায় অনুদান দিল সানরাইজার্স হায়দ্রাবাদ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১

স্পোর্টস ডেস্ক : করোনায় জর্জরিত পুরো ভারত। এমন অবস্থায় বন্ধ করতে হয়েছে এবারের আইপিএল আসর। দেশের কঠিন এ সময়ে মানুষের সহায়তায় এগিয়ে আসছে নানা শ্রেণি-পেশার মানুষ। আইপিএলে খেলা ক্রিকেটার এবং ফ্র্যাঞ্চাইজিগুলোও আর্থিক সাহায্য নিয়ে পাশে দাঁড়িয়েছে অসহায় মানুষদের। সোমবার (১০ মে) ভারতের করোনা ফান্ডে ৩০ কোটি রুপি অনুদান দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজি এবং সান টিভির মালিক। রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের পর করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিপুল অর্থ সাহায্য করল ফ্র্যাঞ্চাইজিটি।

সানরাইজার্স হায়দ্রাবাদ ফ্র্যাঞ্জাইজির মালিক তাদের অফিসিয়াল টুইটার পেজে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে আর্থিক সাহায্যের বিষয়টি জানিয়েছে।

এক বিবৃতিতে তারা জানায়, সান টিভি নেটওয়ার্ক করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত সবার জন্য রিলিফ ফান্ডে ৩০ কোটি রুপি প্রদান করছে।
সদ্য স্থগিত হওয়া আইপিএলের পয়েন্ট টেবিলে সবার শেষে অবস্থান ছিল সানরাইজার্স হায়দ্রাবাদের। তবে আর্থিক সহায়তায় সবাইকে পেছনে ফেলে দৃষ্টান্ত স্থাপন করলো দলটি।
এর আগে রাজস্থান রয়্যালস সাড়ে সাত কোটি রুপি অনুদান দেওয়ার কথা ঘোষণা করে। এছাড়া চিকিৎসা সামগ্রী এবং অক্সিজেন ঘাটতি কমাতে দেড় কোটি রুপি অনুদান দেয় দিল্লি ক্যাপিটালস।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews