ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ Logo গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী Logo শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ Logo ঘুমন্ত অবস্থায় শ্বাসকষ্ট, নিজের অজান্তেই এই রোগে ভুগছেন না তো Logo স্থায়ীভাবে অমুসলিম দেশে বসবাস করা কি বৈধ? Logo মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী Logo অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের Logo লেবাননে ইসরাইলের একাধিক বিমান হামলা Logo চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার আসামি আবীরের মৃত্যুদণ্ড

ঢাকামুখো মানুষের ঢল

প্রতিনিধির নাম :

নিউজ ডেস্ক: ঈদের পর ফিরতি যাত্রার দ্বিতীয় দিনেও ঢাকামুখো মানুষের ঢল নেমেছে। সোমবার (১৭ এপ্রিল) সকাল থেকেই ঘাট এলাকায় দেখা যায় উপচেপড়া ভিড়। পরিবহন সংকট আর বাড়তি ভাড়ার ভোগান্তি সয়েই কর্মস্থলে ফিরছেন সবাই। এদিকে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে ঘাট এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

ভোর না হতেই হাজার হাজার মানুষ আসতে থাকেন ঘাট এলাকায়। মোটরসাইকেল, প্রাইভেট কার কিংবা হেঁটে যে যেভাবে পারছেন নদী পারাপারের জন্য ভিড় করছেন। ফেরি পর্যাপ্ত থাকলেও ছোটবড় যানবাহন আর যাত্রীচাপে তিল ধারণের ঠাঁই ছিল না। প্রিয়জনের টানে ঘরে ফেরা মানুষকে জীবিকার তাগিদে ফিরতে হচ্ছে নগরীতে।

কয়েকজন জানান, ফেরিতে অনেক ভিড়। সরকার যে জন্য গাড়ি খুলে দিচ্ছে না। সেটাতো এখানে হচ্ছে না। আরও সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।

মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ঘাট এলাকায় যাত্রীদের নিরাপত্তায় কড়া নজরদারি রয়েছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।

এদিকে, লকডাউন উপেক্ষা করে ভোলা-লক্ষ্মীপুর রুটে সোমবার সকাল থেকেই ট্রলার, স্পিডবোট ও ফেরিতে মেঘনা নদী পাড়ি দিতে দেখা যায় হাজার হাজার মানুষকে। প্রতিটি ট্রলার ও ফেরিতেই ছিল ধারণক্ষমতার বেশি যাত্রী।

অন্যদিকে, মহাসড়কে যানজট না থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপ রয়েছে। নিষেধাজ্ঞার না মেনেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং উত্তরবঙ্গ থেকে ঢাকায় চলাচল করছে দূরপাল্লার যাত্রীবাহী বাস। প্রতিটি বাসেই অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে।

পথে পথে নানা ভোগান্তি, গাদাগাদি করে ফেরি পারাপার আর করোনার ঝুঁকি নিয়েই ঈদের ছুটির পর কর্মস্থলে ফেরার এই লড়াই।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
৪ বার পঠিত হয়েছে