ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ Logo গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী Logo শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ Logo ঘুমন্ত অবস্থায় শ্বাসকষ্ট, নিজের অজান্তেই এই রোগে ভুগছেন না তো Logo স্থায়ীভাবে অমুসলিম দেশে বসবাস করা কি বৈধ? Logo মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী Logo অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের Logo লেবাননে ইসরাইলের একাধিক বিমান হামলা Logo চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার আসামি আবীরের মৃত্যুদণ্ড

আওয়ামী লীগ সব সময়ই মানুষের জন্য রাজনীতি করে প্রধানমন্ত্রী : শেখ হাসিনা

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক : প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুই ধরনের দুর্যোগ মোকাবিলা করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৩ মে) সকালে ভিডিও কনফারেন্সে দেশের বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করে এ কথা বলেন তিনি। এ সময় আসন্ন ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আওয়ামী লীগ সব সময়ই মানুষের জন্য রাজনীতি করেছে। প্রধানমন্ত্রী বলেন, কোনো দুর্যোগ আসলেই যেন তার আগেই পূর্বাভাস আমরা দিতে পারি, আমাদের স্যাটেলাইটের মাধ্যমে পূর্বাভাসটা দেওয়ার ব্যবস্থাটাও করব। কিছুটা আমরা করতে পারি কিন্তু আমাদের যে বিশাল সমুদ্রসীমা সম্পূর্ণটা যেন করতে পারি তার জন্য ব্যবস্থা আমরা নেব।

তিনি আরও বলেন, আমরা আবার সতর্ক করছি আরেকটা ঘূর্ণিঝড় কিন্তু আসছে, সেটা কেবল তৈরি হচ্ছে, সেটা কতদূর যাবে আধুনিক প্রযুক্তির কারণে অনেক আগে থেকে জানতে পেরে এরই মধ্যে সতর্কতা নিতে শুরু করা হয়েছে। সতর্ক থেকে ঝুঁকি হ্রাস করতে পারব আশা করি। সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
৮ বার পঠিত হয়েছে