ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

রোজিনার মামলা প্রত্যাহার নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য

প্রতিনিধির নাম :

জীবন নিউজ ডেস্ক : অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে স্বাস্থ্যসেবা বিভাগের করা অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট মামলায় দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে ৫ হাজার টাকার বন্ডে জামিন দিয়েছেন আদালত।

রোববার (২৩ মে) ঢাকার সিএমএম আদালত এ আদেশ দেন। আদেশের পর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তদন্তে যেই নির্দোষ বা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৩ মে) সকালে গুলশানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, সাংবাদিক রোজিনার মামলা প্রত্যাহারের দায়িত্ব আইন মন্ত্রণালয়ের নয়। এটা প্রত্যাহারের দায়িত্ব যারা মামলা করেছে তাদের। এ ছাড়া মামলা প্রত্যাহার করতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আনিসুল হক আরও বলেন, মামলা যখন হয়েছে এটা প্রত্যাহার না করে তদন্ত করাটাই বড় কথা। তদন্ত করে যদি কেউ নির্দোষ প্রমাণিত হয় আর কেউ যদি দোষী প্রমাণিত হয় তাহলে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে। আপনারা তদন্তের ওপর আস্থা রাখতে পারেন।

সাংবাদিক সুরক্ষা আইন ও গণমাধ্যম আইন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এই দুটো আইনের একটি ড্রাফট আপনারা আমাকে পাঠাতে পারেন। আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এটার একটা ব্যবস্থা করার চেষ্টা করব।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
১৫ বার পঠিত হয়েছে