ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ Logo গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী Logo শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ Logo ঘুমন্ত অবস্থায় শ্বাসকষ্ট, নিজের অজান্তেই এই রোগে ভুগছেন না তো Logo স্থায়ীভাবে অমুসলিম দেশে বসবাস করা কি বৈধ? Logo মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী Logo অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের Logo লেবাননে ইসরাইলের একাধিক বিমান হামলা Logo চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার আসামি আবীরের মৃত্যুদণ্ড

শনিবার থেকে সৌদিগামী সব ফ্লাইট চালু বিমানের

প্রতিনিধির নাম :

জীবন নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী শনিবার (২৯ মে) থেকে সৌদিগামী সব ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে। এর আগে সৌদি সরকারের বিভিন্ন শর্তারোপের পর গত ২০ মে থেকে সৌদিগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-জনসংযোগ) তাহেরা খন্দকার রোববার (২৩ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তাহেরা খন্দকার বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরবে হোটেল ও কোয়ারেন্টিন সুবিধা নিশ্চিত করে আগামী ২৯ মে থেকে ফ্লাইট পরিচালনা শুরু করবে। তবে যাত্রীদের ভিসার মেয়াদের ওপর অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীদের আসন বণ্টন করা হবে। যাদের ভিসার মেয়াদ শেষের দিকে তারা আগে টিকিট পাবেন।

গত ২০ মে থেকে বাংলাদেশ থেকে প্রবাসী শ্রমিকদের প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ করে সৌদি সরকার। সৌদি সরকারের নতুন বিধি-নিষেধের মধ্যে রয়েছে- যারা করোনাভাইরাসের টিকা নেননি, সৌদি আরবে প্রবেশ করলে তাদের নিজ খরচে সাতদিন হোটেলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
১৪ বার পঠিত হয়েছে