ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রাখছে পররাষ্ট্রমন্ত্রী : ড. মোমেন

প্রতিনিধির নাম :

জীবন নিউজ ডেস্ক : আমাদের শান্তিরক্ষীরা হলেন আমাদের শান্তির দূত। তারা বাংলাদেশকে শান্তিকামী দেশ হিসেবে বিদেশে ব্র্যান্ডিং ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনে অবদান রাখছেন। বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রাখছে। এটা আমাদের জন্য গৌরবের। বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে ৮টি দেশে প্রায় সাড়ে ৬ হাজার বাংলাদেশের শান্তিরক্ষী রয়েছে।

আজ শনিবার (২৯ মে) শান্তিরক্ষী র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁও বিএএফ সেন্ট্রাল মসজিদের সামনে এই র‍্যালির আয়োজন করা হয়। প্রতিবছর ২৯ মে বিশ্বজুড়ে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়ে থাকে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের শান্তিরক্ষীরা বিশ্বের কয়েকটি চ্যালেঞ্জিং স্পটে মোতায়েন রয়েছে। এমনকি বিশ্বব্যাপী মহামারি চলাকালেও আমাদের শান্তিরক্ষীরা নির্ভয়ে বিভিন্ন শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করে চলেছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
১৮ বার পঠিত হয়েছে