ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি Logo মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন Logo কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী Logo কুবি-র সহযোগী অধ্যাপকের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ারের লাশ উদ্ধার Logo উত্তর কোরিয়ার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান

দেশে কবে থেকে বন্ধ হচ্ছে পাবজি ও ফ্রি ফায়ার ?

প্রতিনিধির নাম :

জীবন নিউজ ডেস্ক : ফ্রি ফায়ার ও পাবজির মতো জনপ্রিয় দুই গেম বন্ধ হচ্ছে বাংলাদেশে। ইতোপূর্বে সাময়িক সময়ের জন্য পাবজি বন্ধ করা হলেও পরে ফের চালু করা হয় গেমটি। শিক্ষা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টি নিয়ে এরই মধ্যে সুপারিশ করা হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে এ বিষয়ে আলোচনা হয়। আলোচনায় গেম দুটি নিয়ে আসক্তির বিষয়ে উদ্বেগ জানানো হয়। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন থেকে সম্প্রতি গেম দুটি নিয়ন্ত্রণের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

আরও পড়ুন…মাসিকের অসহ্য ব্যথা নিরসনে যা করা উচিত
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গেম দুটি কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে ব্যাপক আসক্তি তৈরি করছে। তবে হঠাৎ করেই যদি গেম দুটি বন্ধ করা হয় তাহলে বিরূপ প্রতিক্রিয়া হবে। ধীরে সুস্থে বিকল্প উপায়ে বন্ধ করার জন্য উদ্যোগ নেয়া হবে।

এছাড়া এসব গেমে আসক্তরা ভিপিএনসহ অন্যান্য বিকল্প মাধ্যমে গেম খেলতে পারে- এ আশঙ্কায় সেসব উপায়গুলোও বন্ধের ব্যবস্থা নেয়া হবে। গেরিনা ফ্রি ফায়ার (ফ্রি ফায়ার ব্যাটলগ্রাউন্ডস) হচ্ছে একটি ব্যাটল রয়্যাল গেম।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
৫১ বার পঠিত হয়েছে