ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

উপনির্বাচনে বিএনপি না এলে নিজস্ব কৌশলে নির্বাচন করবে আ’লীগ

প্রতিনিধির নাম :

জীবন নিউজ ডেস্ক : জাতীয় সংসদের চার আসনের উপনির্বাচনে বিএনপির না আসার ঘোষণা তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণ করে-এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। জনগণের আস্থায় থাকতে চাইলে তাদের উপ-নির্বাচনে আসা উচিত। তবে বিএনপি না এলেও উপ-নির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থীদের ছাড় দেয়া হবে না বলে জানান তারা।

আগামী জুলাইয়ে জাতীয় সংসদের শূন্য হওয়া ঢাকা ১৪, কুমিল্লা ৫, সিলেট ৩ ও লক্ষ্মীপুর ২ আসনের উপনির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

তবে ইতোমধ্যে এসব উপ-নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। আওয়ামী লীগ বলছে, গণতন্ত্রে বিশ্বাসী হলে বিএনপির অবশ্যই উপ-নির্বাচনে অংশ নেয়া উচিত।

আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন,’রাজনৈতিকভাবে তারা দেউলিয়ত্বে পরিনত হয়েছে। বিরোধী দল হিসেবে জনগণের প্রতি মূখ্য ভূমিকা পালনের যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব পলন করেন নাই। করোন আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো এ কাজগুলো করতে তাদের কেউ বাঁধা দেয় নাই, কিন্তু তার কিন্তু জনগণের পাশে দাঁড়ায়নি।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন,’তারা আগেই যেহেতু নির্বাচন করবে না বলছে, শেষ দিকে তারা হয়তো নির্বাচনে অংশ নিতে পারে। জনগণের আস্থায় থাকতে হলে তাদেরকে নির্বাচনে অংশ নিতে হবে।’

শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে না এলে নিজেদের মতো করে নির্বাচনী কৌশল নির্ধারণ করবে ক্ষমতাসীন দল। লক্ষ্য থাকবে ভোটার উপস্থিতি বাড়ানোর। আ ফ ম বাহাউদ্দিন নাসিম আরও বলেন,’যদি শেষ পর্যন্ত না আসে তবে আমরা তো অবশ্যই আমাদের সিদ্ধান্ত জানাবো। জনগণ যেন ভোট কেন্দ্রে এসে ভোট দেয় সেভাবেই আমরা সিদ্ধান্ত নিব।’

জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, ‘বর্তমান সরকারের বহু উন্নয়ন কার্যক্রম রয়েছে, সেগুলো নিয়ে আমরা জনগণের কাছে  দাঁড়াতে পারবো।’

তফসিল ঘোষণার পরই উপ-নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
১৪ বার পঠিত হয়েছে