ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ Logo গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী Logo শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ Logo ঘুমন্ত অবস্থায় শ্বাসকষ্ট, নিজের অজান্তেই এই রোগে ভুগছেন না তো Logo স্থায়ীভাবে অমুসলিম দেশে বসবাস করা কি বৈধ? Logo মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী Logo অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের Logo লেবাননে ইসরাইলের একাধিক বিমান হামলা Logo চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার আসামি আবীরের মৃত্যুদণ্ড

বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন নির্মাণে ফি ২লাখ টাকা : তথ্যমন্ত্রী

প্রতিনিধির নাম :

জীবন নিউজ ডেস্ক : বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্রে প্রতিজনের জন্য ২ লাখ টাকা এবং টেলিভিশন প্রতি এককালীন ২০ হাজার টাকা করে দিতে হবে। বলছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ রোববার (৬ জুন) সচিবালয়ে নবনির্বাচিত চলচ্চিত্র পরিচালক সমিতির সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

বাজেট নিয়ে বিএনপির সমালোচনা প্রসঙ্গে তিনি বলেছেন, মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। এই ঘটনায় ভারতের পত্র-পত্রিকা, টেলিভিশনে আলোচনার ঝড় বইছে। পাকিস্তানেও আলোচনার ঝড় বইছে। কিন্তু আমাদের ফখরুল ইসলাম আলমগীর ও আমাদের অর্থনীতিবিদদের মুখে কোনো কথা শুনতে পেলাম না। এটা কীভাবে সম্ভব হলো? বিএনপির কাছে সেই প্রশ্ন।

তিনি আরও বলেছেন, বিএনপিকে আমি প্রশ্ন রাখতে চাই, গত ১২ বছর ধরে তো বাজেটের পরপর আমরা তাদের সমালোচনা দেখছি। বাজেটের পর যে সমালোচনা তারা ১২ বছর ধরে করে আসছে, একই ধরনের সমালোচনা, একই ধরনের বক্তব্য। তাদের বক্তব্য সত্যি হলে দেশটা কীভাবে এগিয়ে গেলো।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
১৬ বার পঠিত হয়েছে