ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

বিমানবন্দরের পথে চীনের টিকা, রোববার আসবে ঢাকায়

প্রতিনিধির নাম :

জীবন নিউজ ডেস্ক : চীন থেকে আরও ছয় লাখ টিকা বাংলাদেশের উদ্দেশে রওনা হবে। উপহারের টিকাগুলো এখন বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরের পথে রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় চীনের মিশন উপপ্রধান হুয়ালং ইয়ান।

ইয়ান শুক্রবার (১১ জুন) সকালে তার ফেসবুক পেজে জানান, আগামী রোববার (১৩ জুন) চীনের দ্বিতীয় দফা উপহারের টিকা বাংলাদেশ বুঝে পাবে। এদিন সকালে টিকা আনতে বাংলাদেশ বিমানবাহিনীর পরিবহন বিমান বেইজিং যাবে। উপহারের টিকা আর চিকিৎসাসামগ্রী নিয়ে বিমানবাহিনীর পরিবহন বিমান বিকেলে ঢাকায় ফিরে আসবে।

এর আগে বৃহস্পতিবার (১০ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন চীন থেকে আরও ছয় লাখ টিকা দেশে আসবে বলে জানিয়েছিলেন।

বলেন, চীনের উপহারের ছয় লাখ ডোজ টিকা আনতে দুটি সি-১৩০ প্লেন পাঠানো হচ্ছে। চীনা কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগকে বিভিন্ন ধরনের মেডিকেল ইকুইপমেন্ট দিচ্ছে। টিকা নেওয়ার পর প্লেনে যত জায়গা থাকবে, সেটি পুরোটা ভরে নিয়ে আসবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
১৬ বার পঠিত হয়েছে