ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ Logo গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী Logo শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ Logo ঘুমন্ত অবস্থায় শ্বাসকষ্ট, নিজের অজান্তেই এই রোগে ভুগছেন না তো Logo স্থায়ীভাবে অমুসলিম দেশে বসবাস করা কি বৈধ? Logo মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী Logo অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের Logo লেবাননে ইসরাইলের একাধিক বিমান হামলা Logo চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার আসামি আবীরের মৃত্যুদণ্ড

আরও ১০ লাখ ডোজ টিকা এলো সিনোফার্মের

প্রতিনিধির নাম :

জীবন নিউজ ডেস্ক : চীনের সিনোফার্ম থেকে কেনা আরও ১০ লাখ ডোজ করোনা টিকা শনিবার (৩ জুলাই) সকাল পৌনে ছয়টার দিকে ঢাকায় পৌঁছেছে। এর আগে শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়। এ নিয়ে ছয় ঘণ্টার ব্যবধানে সিনোফার্মের মোট ৩০ লাখ ডোজ করোনার টিকা পেল বাংলাদেশ।

এর আগে ১৯ জুন চীন থেকে উপহার হিসেবে ১১ লাখ ডোজ টিকা পেয়েছিল বাংলাদেশ। সিনোফার্মের কাছ থেকে সরকার দেড় কোটি টিকা কেনার চুক্তি করেছে। এরমধ্যে ৩০ লাখ ডোজ এলো।
এছাড়া শুক্রবার (২ জুলাই) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ ফ্লাইটে যুক্তরাষ্ট্রের ১২ লাখ ডোজ মডার্নার টিকা এসে পৌঁছায়। টিকা সরবরাহের বৈশ্বিক জোট কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে মডার্নার এই টিকা পেল বাংলাদেশ।
সব মিলে মাত্র আট ঘণ্টার ব্যবধানে ৩২ লাখ ডোজ টিকা দেশে এলো।
টিকা গ্রহণকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগস্টে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আবারো অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার টিকা আসবে।
এছাড়া বিভিন্ন উৎস থেকে আগামী ডিসেম্বরের মধ্যে ১০ কোটি ডোজ টিকা সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। তখন আর টিকার সংকট তৈরি হবে না বলে জানান তিনি।
এর আগে কোভ্যাক্স থেকে বাংলাদেশ ১ লাখ ডোজ ফাইজারের টিকা পেয়েছে।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
৮ বার পঠিত হয়েছে