ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ Logo গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী Logo শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ Logo ঘুমন্ত অবস্থায় শ্বাসকষ্ট, নিজের অজান্তেই এই রোগে ভুগছেন না তো Logo স্থায়ীভাবে অমুসলিম দেশে বসবাস করা কি বৈধ? Logo মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী Logo অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের Logo লেবাননে ইসরাইলের একাধিক বিমান হামলা Logo চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার আসামি আবীরের মৃত্যুদণ্ড

কুমিল্লা নামেই বিভাগ হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রতিনিধির নাম :

কুমিল্লা প্রতিনিধি : দ্রুত কুমিল্লাকে বিভাগ করার উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। তিনি বলেছেন, পতিত সরকারের প্রধান শেখ হাসিনা বলেছিলেন, কুমিল্লা নামে কোনো বিভাগ হবে না। কিন্তু স্পষ্ট করে বলে দিতে চাই, এখানে কুমিল্লা নামেই বিভাগ হবে। এ জন্য সরকারের উচ্চ মহলের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার দুর্গারাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, যদি শেখ হাসিনার মত পরিণতি না চান, তাহলে বহিরাগত শক্তির আশীর্বাদ নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় আসতে হবে। বর্তমান বাংলাদেশ ঘিরে ষড়যন্ত্র হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

উপদেষ্টা বলেন, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বদ্ধমূল ধারণা জন্মেছে, ভারতের আশীর্বাদ ছাড়া বাংলাদেশে ক্ষমতায় আসা যায় না। যা স্বাধীনতাকামী মানুষের জন্য অত্যন্ত কলঙ্কজনক। শেখ হাসিনার ওপরও ভারতের আশির্বাদ ছিল এবং তাতেও তিনি ক্ষমতায় থাকতে পারেন নাই বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে কুমিল্লা ও অন্যান্য জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ৩৫ জন শহীদকে অর্থ সহায়তা দেয়া হয়।

এর আগে দুপুরে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
৩২ বার পঠিত হয়েছে