ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের Logo যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণায় কমেছে তেলের দাম Logo সাতক্ষীরায় বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ Logo যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি শান্তির পথে ঐতিহাসিক পদক্ষেপ : পাকিস্তানের প্রধানমন্ত্রী Logo ফিলিপাইনের দক্ষিণ উপকূলে ৬.২ মাত্রার ভূমিকম্প Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত Logo বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে হিমশিম খাচ্ছে ইন্দোনেশিয়া Logo অস্ট্রেলিয়াকে ২৭৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ Logo যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল Logo গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী

‘ভারতে বসে শেখ হাসিনার বক্তব্যে সরকার অসন্তুষ্ট— জানানো হলো দিল্লিকে’

প্রতিনিধির নাম :

স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করে যেসব বক্তব্য রাখছেন, তাতে সরকারের অসন্তুষ্টির কথা ভারতের পররাষ্ট্র সচিবকেকে জানানো হয়েছে।

আজ সোমবার (৯ ডিসেম্বর) সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন।

তিনি বলেন, বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ‍্যমের মিথ‍্যা প্রচারণা বন্ধের আহ্বান জানানো হয়েছে। বিক্রম মিশ্রিকে তিনি জানিয়েছেন, বাংলাদেশি কোনো নাগরিকের কিছু হলেও সেটি এদেশের অভ‍্যন্তরীণ বিষয়। এ নিয়ে নাক গলানোর সুযোগ নেই বলে দিল্লিকে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে।

পররাষ্ট্র সচিব বলেন– সংখ্যালঘু বিষয়ে আমরা বলেছি, তাদের কোনো সংশয় থাকলে তারা আমাদের দেশে এসে সরেজমিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন।

জসীম উদ্দিন আরও বলেন– আলোচনায় আমরা বলেছি, সীমান্তে হত্যাকাণ্ড কাম্য নয় এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এ ধরনের হত্যাকাণ্ড সঙ্গতিপূর্ণ নয়।

এদিন বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। এজন্য দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী তার দেশ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
১৬ বার পঠিত হয়েছে