ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

আদালত-বিচারকদের বাসভবনের নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণের চিঠি

প্রতিনিধির নাম :

 নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণসহ দেশের সব আদালত / ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস ও বিচারকদের বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণসহ দেশের সব আদালত / ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারকদের গাড়ি, বিচারক ও কর্মচারীসহ আদালত সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সম্প্রতি এ চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে এসবের নিরাপত্তায় কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা প্রধান উপদেষ্টার কার্যালয়কে জানাতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণসহ দেশের প্রত্যেক আদালত / ট্রাইব্যুনাল প্রাঙ্গন, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারকদের গাড়ি, বিচারক ও কর্মচারীসহ আদালত সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত ব্যবস্থা এ কার্যালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে, গত ৫ ডিসেম্বর সারা দেশে আদালত ও ট্রাইব্যুনাল এবং বিচারকদের গাড়ি ও বাসভবনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইজিপি এবং ঢাকার পুলিশ কমিশনারকে চিঠি পাঠায় সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমানের পাঠানো চিঠিতে বলা হয়—সম্প্রতি ঢাকা মহানগর দায়রা জজ আদালত এবং খুলনা জেলা জজ আদালতে বোমা হামলা হয়েছে। এর আগে কুমিল্লা আদালতে বিচারকের খাস কামরায় বিচার প্রার্থীকে হত্যা এবং সাম্প্রতিক ঘটনাগুলোতে বিচারকরা চরমভাবে উদ্বিগ্ন, আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দেশে তাদের নিরাপত্তা নিশ্চিত করা অতি জরুরি।

প্রধান বিচারপতি দেশের সব আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণ এবং বিচারকদের বহনকারী গাড়ি ও বাসভবনের নিরাপত্তা বৃদ্ধির নির্দেশনা দিয়েছেন। এ অবস্থায় সব আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, বিচারকদের বহনকারী গাড়ি এবং বাসভবনে সার্বক্ষণিক পুলিশি পাহারা ও পর্যাপ্ত পুলিশ মোতায়েনসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
১৩ বার পঠিত হয়েছে