ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

বালিয়াডাঙ্গীতে অনুনোমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সরকারি অর্থ অপচয় রোধসহ অনুনোমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। ভুক্তভোগী অভিভাবকের আয়োজনে এই সংবাদ সম্মেলনে বক্তব্য পেশ করেন অভিভাবক মোঃ মকবুল হোসেন । তিনি অভিযোগ করে বলেন- বালিয়াডাঙ্গী উপজেলায় অনুনোমোদিত অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে । এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদানের অনুমতি থাকলেও ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদানের কোন অনুমতি নাই । প্রতিষ্ঠানে প্রশিক্ষণবিহীন পার্টটাইম শিক্ষক দিয়ে পাঠদান করার মাধ্যমে শিক্ষার গুনগতমান বিনষ্ট হচ্ছে । বালিয়াডাঙ্গীতে কিন্ডারগার্ডেনের আদলে এসব শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে বই বিতরণ করা হয় তাতেও ব্যাপক অনিয়ম রয়েছে । এসব শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের কোন না কোন এমপিও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিবন্ধন করা হচ্ছে । তাহলে একজন শিক্ষার্থীর জন্য অনুনোমোদিত ও এমপিও ভুক্ত উভয় শিক্ষা প্রতিষ্ঠান বই সংগ্রহ করছেন । অর্থাৎ একজন শিক্ষার্থীর জন্য দুটি প্রতিষ্ঠান বই সংগ্রহ করছেন । একজন শিক্ষার্থীর ফলাফল দুটি প্রতিষ্ঠানও দাবি করছেন এমত অবস্থায় বিপাকে পড়তে হচ্ছে অভিভাবকদের । সরকারকে অতিরিক্ত বই ছাপাতে হচ্ছে । অনুনোমোদিত তথা ভুয়া শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ বন্ধ হলে সরকার রাজস্ব খাত অর্থনৈতিক অপচয়ের হাত থেকে রক্ষা পাবে বলে মন্তব্য করেছেন ।

তিনি আরো অভিযোগ করে বলেন -সরকারের প্রচলিত বিধি-বিধান অপেক্ষা করে টিউশন ফ্রিসহ অন্যান্য খাতে শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক হারে টাকা উত্তোলন করা, প্রতিষ্ঠান কমিটি বিহীন, আর্থিক কিংবা সামাজিক জবাবদিহিতা না থাকায় প্রতিষ্ঠান প্রধান ও পরিচালকগণ আঙ্গুল ফুলে কলা গাছ বনে যাচ্ছেন । কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান সংস্থা বা ট্রাষ্টের নামে পরিচালনার মাধ্যমে অর্থ আত্মসাৎ সহ সরকারকে কর ফাঁকি অব্যাহত রাখছেন । এইসব ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করণের মাধ্যমে এলাকায় সুষ্ঠু শিক্ষার মান ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন । এসব ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না হলে ভুক্তভোগী অভিভাবকের আয়োজনে আরো কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
১৫ বার পঠিত হয়েছে