ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

মব ভায়োল্যান্স সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

প্রতিনিধির নাম :

নিউজ ডেস্ক: গত সাত আট মাসে যে যেখানে মব ভায়োল্যান্স করেছে, তাদের সকলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সবকিছুরই গোয়েন্দা তথ্য নেয়া হচ্ছে; অপরাধীদের দ্রুত গ্রেফতার করে ব্যবস্থা নেয়া হবে। যৌন নিপীড়নের অভিযোগ জানাতে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অধীনে হটলাইন চালু করা হচ্ছে। আর ধর্ষনের ঘটনা প্রতিরোধে মনিটরিং সেল করেছে আইন মন্ত্রণালয়।

তিনি আরও বলেন, ধর্ষণ, নারী নিপীড়ন বা মব ভায়োল্যান্স যাই হোক না কেন, সকল ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সেক্ষেত্রে তার ধর্মীয় বা অন্য কোনো পরিচয় বিবেচনায় নেয়া হবে না। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এ বিষয়ে কঠোর হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তথ্য উপদেষ্টা।

থানায় গিয়ে মব সৃষ্টির বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। যতগুলো জটিলতা ও নৈরাজ্য সৃষ্টি হয়েছে, সকল ঘটনায় এখন থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:০০ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
২১ বার পঠিত হয়েছে