1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
  2. adm_f71511@www.jibonnews24.com : adm_f71511 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু, ছেলে-মেয়ে আহত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, যা বলল ইরান ৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু ড্রোন দিয়ে যেভাবে বিশ্বে ক্ষমতার ধারণাই বদলে দিল ইরান বাণিজ্যমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী ইইউ’র মধ্যে ইতালি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার : স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

ধর্ষণের মামলার বিচার ৯০ দিন ও তদন্ত শেষ হতে হবে ১৫ দিনের মধ্যে : আইন উপদেষ্টা আসিফ নজরুল

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫

নিউজ ডেস্ক: ধর্ষণ মামলার বিচার ৯০ দিনের মধ্যে শেষ করতে হবে। আর ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করার বিধান রেখে, সংস্কার হচ্ছে বিদ্যমান আইন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ধর্ষণকে জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। ধর্ষণের মামলাগুলো তদারকি করার জন্য আইন মন্ত্রণালয়ের আলাদা একটা সেল থাকবে, যেন অযথা সময় কালক্ষেপণ না করা হয়।

রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, মাগুড়ার ওই শিশুর ঘটনায় আমরা মর্মাহত। চারজনকে গ্রেফতার করা হয়েছে। এই মামলার আসামিরা কোন ছাড় পাবে না। দ্রুত সময়ে বিচারের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, রাস্তাঘাটে যৌন নিপীড়ন প্রতিরোধে অতিদ্রুত স্বরাষ্ট্র মন্ত্রাণালয় ও পুলিশের পক্ষ থেকে আলাদা একটা হটলাইন প্রদান করা হবে। এছাড়াও রাস্তাঘাটে যেকোনো ঘটনা ঘটলে এটাতে অভিযোগ করা যাবে। এই হটলাইন ২৪ ঘণ্টা চালু থাকবে। এটা তদারকি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডেডিকেটেড সেল থাকবে।

সম্প্রতি ঢাবিতে ঘটে যাওয়া ছাত্রী হেনস্তার ঘটনার বিষয়ে তিনি বলেন, এ ঘটনায় তাকে চাপ দিয়ে মামলা প্রত্যাহার করা হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। সেদিন মামলা প্রত্যাহার করায় যৌন নিপীড়ক জামিন পেয়েছিল।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews