ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রমজানে পণ্যমূল্য স্থিতিশীল থেকে নিম্নমুখী আছে: বাণিজ্য উপদেষ্টা

প্রতিনিধির নাম :

অর্থনীতি ডেস্ক: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, রমজানে পণ্যমূল্য স্থিতিশীল থেকে নিম্নমুখী আছে এবং নিত্যপণ্যের মূল্য আরও হ্রাস পাবে।
বুধবার হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা মিলনায়তনে ইফতার পরবর্তী ইমাম ও খতিব সমাবেশে তিনি একথা বলেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের একটি বড় কারণ হলো সম্পদের বৈষম্য। এ বৈষম্য দূর করতে ইসলামি মডেলের কর্জে হাসানা ও যাকাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। যাকাত সম্পদ বন্টনের একটি কার্যকর ইসলামি মডেল। যাকাত প্রদানে ইমাম ও খতিবগণ মানুষকে অনুপ্রাণিত করতে পারেন। এর মাধ্যমে সম্পদের সুষম বন্টন নিশ্চিত হবে, দারিদ্র্য কমে আসবে। যাকাত মজুতদারি নিরুৎসাহিত করে বলেও উল্লেখ করেন বাণিজ্য উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, টিসিবি বছরে ১২ হাজার কোটি টাকার কার্যক্রম পরিচালনা করে। এতে সরকারের ভর্তুকি সাড়ে ৪ হাজার কোটি টাকা। তিনি টিসিবির ১ কোটি প্রান্তিক পরিবারকে সঠিকভাবে বাছাই করতে সব ধর্মের নেতাদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সভাপতি মুহাম্মদ জুনায়েদ আল হাবিব এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ মামুনুল হকসহ হেফাজত ইসলামির বিভিন্ন স্তরের নেতারা ও বিভিন্ন মসজিদের খতিব ও ইমামরা উপস্থিত ছিলেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
৯ বার পঠিত হয়েছে