ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এক রানেরও কম ইকোনমিতে রেকর্ড বইয়ে রবিনসন Logo শেরপুর সীমান্তে ভারতীয় মাদক জব্দ Logo ইইউর সদস্যপদ বিষয়ে আলোচনা পুনরায় শুরু করবে কি না, এ নিয়ে আইসল্যান্ডে গণভোট Logo বন্যায় নিখোঁজ প্রায় ৩ হাজার, প্রাণহানি ৬৩৩ Logo ৭৪ জনকে চাকুরির নিয়োগপত্র প্রদান প্রধানমন্ত্রীর Logo গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড ছোটদের হৃদয়ে নবীপ্রেম প্রতিপাদ্যে প্রাণবন্ত আয়োজন ২০২৬  Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

৩ দিন কালবৈশাখীর আভাস

প্রতিনিধির নাম :

স্টাফ রিপোর্ট :সম্প্রতি অনিয়মিত ও বিচ্ছিন্নভাবে দেশে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হচ্ছে। তবে বর্ষা পূর্ববর্তী সময়ে এটাকে স্বাভাবিক বলছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ষার আগ মুহূর্তে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো ও কালবৈশাখী ঝড় এ সময়ের বৃষ্টির বৈশিষ্ট্য। তবে আগামী ৩ দিন বৈশিষ্ট্যগুলো প্রবল আকারে হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, দেশে আগামী তিনদিন অর্থাৎ শুক্র থেকে রোববার দেশের সব বিভাগেই দু-এক জায়গায় (২৫ শতাংশ এলাকা) ঝড় বৃষ্টি হতে পারে। তবে এটি দীর্ঘক্ষণ হবে না। বিক্ষিপ্তভাবে হবে।

বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে তিনি এমন তথ্য নিশ্চিত করেন।

এসময় তিনি যোগ করেন, আগামী রোববারের পর থেকে ঝড় কমে যাবে। তখন তাপমাত্রা বৃদ্ধি পাবে। গরমের অনুভূতি বেড়ে যাবে।

এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়ে বলেন, আগামী ২২ ও ২৩ মার্চ পুরো দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। আগামী শনি ও রোববার পুরো দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে ২৩ মার্চ কালবৈশাখী ঝড় প্রায় তেঁতুলিয়া দিয়ে বাংলাদেশের প্রবেশ করে টেকনাফ দিয়ে বাংলাদেশ ত্যাগ করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

এছাড়া ঢাকা শহরের ওপর দিয়েও ২৩ মার্চ শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
১৯ বার পঠিত হয়েছে