ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo মাদক সেবনের দায়ে শাহরাস্তিতে যুবকের কারাদণ্ড Logo ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় সিঙ্গাপুরে চিকিৎসায় ভর্তুকি, মালয়েশিয়ায় স্কুল বন্ধ Logo নাগরিক হিসেবে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী Logo বিভিন্ন খাতে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইমরান সমর্থকদের বিক্ষোভ ও সহিংসতার জেরে খাইবার পাখতুনখোয়ায় জরুরি শাসন Logo উন্নয়ন প্রকল্পে জনগণের অর্থের প্রতিটি পয়সা সঠিকভাবে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo দেশের অর্থনৈতিক স্বার্থে প্রণয়ন হচ্ছে জাতীয় বন্দর কৌশল: নৌপরিবহনমন্ত্রী Logo জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ Logo কুমিল্লা-৬ আসনের অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরীর মতবিনিময় Logo ফেনীতে পৃথক অভিযানে ৩৯ কেজি গাঁজা, ইয়াবা ও ইস্কাপসহ আটক ৪

বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে উরুগুয়ের আতিথ্য নেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

প্রতিনিধির নাম :

খেলাধুলা ডেস্ক: ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে উরুগুয়ের আতিথ্য নেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শনিবার (২২ মার্চ) মন্টিভিডিও সেন্টেনারি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় মুখোমুখি হবে দু’দল।

তবে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের লড়াইয়ের আগে স্বস্তিতে নেই আর্জেন্টিনা। ইনজুরির কারণে দলে নেই অধিনায়ক লিওনেল মেসিসহ একাধিক ফুটবলার। চোটের কারণে আকাশি-নীল শিবিরে পাওয়া যাবে না পাওলো দিবালা, গনসালো মন্তিয়েল, জিওভানি লো সেলসো, লিসান্দ্রো মার্তিনেস ও লাউতারো মার্তিনেস। তবে চোটকে অজুহাত হিসেবে দেখতে চাননা কোচ লিওনেল স্কালোনি। কোনো প্রকার অভিযোগ ছাড়াই ম্যাচে জয় চান তিনি।

স্কালোনি বলেন, দলে বেশ কয়েকজন ফুটবলার ইনজুরিতে পড়েছে। যাদের কয়েকজনকে হারানোর শঙ্কা ছিল। শেষ পর্যন্ত তাই ঘটেছে। এখন যারা দলের সঙ্গে আছে, তাদেরকে নিয়েই ভাবতে হবে। এটা তাদের জন্যও একটা সুযোগ। আমাদের সেরাটা দিতে হবে এবং কোনো অভিযোগ ছাড়াই ম্যাচ খেলতে হবে।

এদিকে, মেসির ইনজুরিতে দলে ১০ নম্বর জার্সি কে গায়ে চড়াবেন, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। আর্জেন্টিনা ও ইউরোপীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এবার আনহেল কোরেয়ার গায়ে উঠতে পারে ১০ নম্বর জার্সি। যদিও মেসির অনুপস্থিতিতে কেউ ১০ নম্বর জার্সি পরেননি, এমন দৃষ্টান্তও রয়েছে। তাই কোরেয়া-ই ১০ নম্বর জার্সি পরে খেলবেন, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

বাছাইপর্বে এখন পর্যন্ত শীর্ষে রয়েছে আলবিসেলেস্তারা। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট। বিপরীতে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উরুগুয়ে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
১২ বার পঠিত হয়েছে