ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এক রানেরও কম ইকোনমিতে রেকর্ড বইয়ে রবিনসন Logo শেরপুর সীমান্তে ভারতীয় মাদক জব্দ Logo ইইউর সদস্যপদ বিষয়ে আলোচনা পুনরায় শুরু করবে কি না, এ নিয়ে আইসল্যান্ডে গণভোট Logo বন্যায় নিখোঁজ প্রায় ৩ হাজার, প্রাণহানি ৬৩৩ Logo ৭৪ জনকে চাকুরির নিয়োগপত্র প্রদান প্রধানমন্ত্রীর Logo গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড ছোটদের হৃদয়ে নবীপ্রেম প্রতিপাদ্যে প্রাণবন্ত আয়োজন ২০২৬  Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে

প্রতিনিধির নাম :

স্টাফ রিপোর্ট :চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।  জেলায় ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি এখন পর্যন্ত চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।

শুক্রবার (২৮ মার্চ) দুপুর ৩টায় জেলা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার এই তাপমাত্রা রেকর্ড করে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ।

সরজমিনে দেখা যায়, শুক্রবার সকাল থেকেই রোদের তীব্রতায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। অসহনীয় তাপ প্রবাহের মধ্যে খুব প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। যারা বের হয়েছেন তারাও অল্পতেই অতিষ্ঠ হয়ে পড়ছেন।

জেলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, জেলায় আগামী কিছুদিনে আরও তাপমাত্রা বাড়তে পারে।

প্রসঙ্গত, গত বছরের ২৯ এপ্রিল চুয়াডাঙ্গায় রেকর্ড ৪৩ ডিগ্রিতে তাপমাত্রা রেকর্ড হয়। যা গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ ছিল।

আবহাওয়া অফিদফতরের তথ্য, ১৯৯৫ সালের পহেলা মে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, ১৯৮৯ সালের পহেলা মে তাপমাত্রা ছিল ৪৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
১৬ বার পঠিত হয়েছে