ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইসরাইল-লেবাননের চুক্তির বিরুদ্ধে বৈরুতের রাস্তায় হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ Logo বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে

পুকুর থেকে মাছ ধরতে গিয়ে ৪টি শটগানসহ মোট ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রতিনিধির নাম :

নিজস্ব প্রতিনিধি:  নাটোরে একটি পুকুর থেকে মাছ ধরতে গিয়ে ৪টি শটগানসহ মোট ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে সদর হাসপাতালের সামনে কান্দিভিটুয়া এলাকার তালাবঘাট পুকুর থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রগুলো হলো— চারটি শটগান, একটি দোনালা বন্দুক ও একটি এয়ারগান। বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী।

তিনি বলেন, সকালে পুকুরে দুজন ছেলে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ বড়শি পানির নিচে আটকে গেলে তারা বরশি ছুটাতে পানিতে নামেন। এ সময় তারা দেখে বড়শিতে একটি কম্বল আটকে গেছে। পরে কম্বলটি খুলে অস্ত্রগুলো পাওয়া যায়।

তিনি আরও জানান, বিষয়টি সদর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে। এরপর ফায়ার সার্ভিসের মাধ্যমে ডুবুরি দল এনে পুরো পুকুর খুঁজে ৪টি শটগান পাওয়া যায়। শনিবার (২৯ মার্চ) পুরো পুকুরের পানি সেচে নতুনভাবে পুকুর থেকে অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হবে বলেও জানান তিনি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
৬ বার পঠিত হয়েছে