ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এক রানেরও কম ইকোনমিতে রেকর্ড বইয়ে রবিনসন Logo শেরপুর সীমান্তে ভারতীয় মাদক জব্দ Logo ইইউর সদস্যপদ বিষয়ে আলোচনা পুনরায় শুরু করবে কি না, এ নিয়ে আইসল্যান্ডে গণভোট Logo বন্যায় নিখোঁজ প্রায় ৩ হাজার, প্রাণহানি ৬৩৩ Logo ৭৪ জনকে চাকুরির নিয়োগপত্র প্রদান প্রধানমন্ত্রীর Logo গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড ছোটদের হৃদয়ে নবীপ্রেম প্রতিপাদ্যে প্রাণবন্ত আয়োজন ২০২৬  Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! 

প্রতিনিধির নাম :

জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পুলিশের আটক করা ১৪ মামলার এক আসামিকে ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ৮ মে বুধবার রাত ১০টায় ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। ছিনতাই হওয়া আসামির নাম শাহজাহান আলী (৪৮)। তিনি রহিমানপুর ইউনিয়নের আরাজি পাইকপাড়া গ্রামের শামসুল হকের ছেলে। মাদক, প্রতারণা সহ প্রায় ১৪টি মামলার আসামি তিনি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও সদর থানার এ,এস,আই মাইদুল ইসলামের নেতৃত্বে ৪ জন পুলিশ সদস্য মাদারগঞ্জ এলাকায় আসামি শাহজাহানকে ধরতে একটি অভিযান পরিচালনা করে। এ সময় আসামি শাহজাহানকে ধরতে সক্ষম হয় পুলিশ। তবে হঠাৎ আশপাশ থেকে কিছু দুর্বৃত্ত এসে পুলিশকে মারধর করে আসামি শাহজাহানকে ছিনিয়ে নিয়ে যায়।

আসামি ছিনতাই করার সময় অভিযানে অংশ নেওয়া ৪ পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। তবে মারধরের ঘটনা পুরোপুরি অস্বীকার করেছে পুলিশ।

এই বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার খান জানান, ‘অভিযানে পুলিশ সদস্য কম থাকায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যথেষ্ট পুলিশ সদস্য থাকলে আসামি ফসকে যাওয়ার সুযোগ ছিল না। সেই আসামিকে ধরার অভিযান অব্যাহত রয়েছে। আশা করি দ্রুত সময়ে তাঁকে গ্রেপ্তার করা হবে।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
১৩ বার পঠিত হয়েছে