
নিজস্ব প্রতিনিধি:আগামী ২৩ মে ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিতব্য বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রি-বার্ষিকী সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটি এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুর রহিম বক্স দুদু। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট জনাব আব্দুল বাছেদ পিপি, জেলা জজ কোর্ট, বগুড়া। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ: অ্যাডভোকেট জনাব সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট জনাব আব্দুল হান্নান মাসুদ, অ্যাডভোকেট মোছাঃ সুফিয়া বেগম কহিনুর, অ্যাডভোকেট মোঃ সেলিম রেজা, অ্যাডভোকেট আবুল হায়াত মোস্তফা কামাল পরাগ, অ্যাডভোকেট মোঃ হারুনুর রশিদ, অ্যাডভোকেট মোঃ রেজানুল ইসলাম রেজা, অ্যাডভোকেট আরাফাত খাতুনে জান্নাত নীলা, অ্যাডভোকেট মাসফিকুর রহমান তালুকদার রুবেল, অ্যাডভোকেট মোঃ শফিকুর রহমান, নির্বাচন কমিশনার সচিব মোঃ মন্জুরুল হক মুঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল। সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহাম্মেদ মিঠু। সভায় অংশগ্রহণকারী প্রার্থীগণ নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে তাঁদের মতামত ও সুপারিশ উপস্থাপন করেন। নির্বাচন পরিচালনা কমিটি সকল প্রার্থীর বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং একটি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় একপর্যায়ে নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রস্তুব করা হলে, তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভাটি একটি সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে সম্পন্ন হয়, যা আসন্ন নির্বাচনের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে।