ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বন্যায় নিখোঁজ প্রায় ৩ হাজার, প্রাণহানি ৬৩৩ Logo ৭৪ জনকে চাকুরির নিয়োগপত্র প্রদান প্রধানমন্ত্রীর Logo গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড ছোটদের হৃদয়ে নবীপ্রেম প্রতিপাদ্যে প্রাণবন্ত আয়োজন ২০২৬  Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি Logo সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’ Logo নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতি

প্রতিনিধির নাম :

 ব্রাহ্মণবাড়িয়া ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা মরদেহের সঙ্গে থাকা স্বজনদের মারধর করে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এতে নারীসহ ৯ জন আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২২ মে) রাত ১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে, এ ঘটনায় এখনও মামলা হয়নি, আটকও হয়নি কেউ।

ভুক্তভোগীরা জানান, উপজেলার মুকবুলপুর গ্রামের ছবদর আলী ঢাকা মিরপুর আহসানিয়া ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান। রাতেই ঢাকা থেকে মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল।

পথে নাসিরনগরের বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় আগেই ওত পেতে থাকা ডাকাতরা সড়কে গাছ ফেলে গতিরোধ করে। তারা অ্যাম্বুলেন্স ভাঙচুর করে এবং মরদেহের সঙ্গে থাকা ৯ জনকে পিটিয়ে আহত করে। তাদের মোবাইল ফোন ও লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। এসময় মরদেহেও আঘাত করে ডাকাত দল।

আলমগীর মিয়া বলেন, টাকা ও মোবাইল নিয়েছে—দুঃখ নেই। কিন্তু আমার মৃত বাবার লাশের ওপর তারা হামলা করেছে। এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বলেন, যেখানে ডাকাতির ঘটনা ঘটেছে, সেই জায়গাটি অপরাধপ্রবণ এলাকা। অনেক দিন আগেও সেখানে ডাকাতির ঘটনা ঘটেছিল।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
১৩ বার পঠিত হয়েছে