ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্ট খেলবেন ম্যাথিউস

প্রতিনিধির নাম :

খেলাধুলা ডেস্ক : ১৭ বছরের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি জানান, আগামী জুনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই বিদায় নেবেন তিনি।

একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, দল চাইলে সীমিত ওভারের ক্রিকেট চালিয়ে যেতে প্রস্তুত। ইনস্টাগ্রামে দেয়া পোস্টে অভিজ্ঞ এই লঙ্কান তারকা লেখেন, কৃতজ্ঞচিত্তে হৃদয়ভরে এবং বহু স্মরণীয় মুহূর্ত সঙ্গে নিয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের সময় এসে গেছে। গত ১৭ বছর ধরে শ্রীলঙ্কার হয়ে খেলতে পারা ছিল আমার জীবনের সবচেয়ে বড় গর্ব ও সম্মান।

আগামী মাসে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল। ১৭ জুন গল টেস্টে শেষবারের মতো সাদা পোশাকে মাঠে নামবেন ম্যাথিউস।

প্রসঙ্গত, ২০০৯ সালে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত ১১৯টি ম্যাচ খেলেছেন এই লঙ্কান ব্যাটার। শ্রীলঙ্কার হয়ে তৃতীয় সর্বোচ্চ টেস্ট রান তার ঝুলিতে—৮ হাজার ১৬৭। তিনি করেছেন ১৬টি সেঞ্চুরি ও ৪৫টি হাফ-সেঞ্চুরি। অলরাউন্ডার হিসেবে টেস্ট ক্যারিয়ারে রয়েছে ৩৩টি উইকেটও।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
১০ বার পঠিত হয়েছে