ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড ছোটদের হৃদয়ে নবীপ্রেম প্রতিপাদ্যে প্রাণবন্ত আয়োজন ২০২৬  Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি Logo সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’ Logo নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে Logo কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা Logo পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর

দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দর থেকে ইউপি চেয়ারম্যান নাদিরা গ্রেপ্তার

প্রতিনিধির নাম :

নিজস্ব রিপোর্ট :   বরিশালে ছাত্র-জনতার আন্দোলনের সময় বিস্ফোরক ও হত্যা মামলার আসামি বরিশাল সদর উপজেলাধীন টুঙ্গীবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিরা রহমান (৬২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, বিদেশে পালানোর সময় বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।

গত বুধবার (২৮ মে) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নাদিরা রহমান বরিশাল সদর উপজেলাধীন টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি সাবেক সচিব ও এনার্জি রেগুলেটর কমিশনের চেয়ারম্যান আব্দুর রব খান ওরফে এ আর খানের স্ত্রী। তার পিতার নাম শেখ আব্দুর রহমান, মাতার নাম আঁখি রহমান। তার পৈতৃক নিবাস খুলনা বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার বাসিন্দারা জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটা অংকের অর্থ ও আধিপত্যের মাধ্যমে বনে গেছেন ইউপি চেয়ারম্যান। সিংহেরকাঠী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনবিহীন সভাপতি পদ ছিল তারই দখলে, তখন দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের নামে বরাদ্ধকৃত অর্থ আত্মসাৎ, চেয়ারম্যান হওয়ার পরে এলাকাসহ ইউনিয়নে দখলবাজি, চাঁদাবাজি, লুটতরাজ এমনকি সন্ত্রাসী কর্মকান্ডেও ভূমিকা রেখেছেন বরাবরই। লঞ্চঘাটে চাঁদাবাজি, তরমুজ ঘাটে চাঁদাবাজি, টাকা খেয়ে বিচার-সালিশী, বিদ্যালয়ের শিক্ষার্থীদের হয়রানি করতেন নিয়মিত; উক্ত এলাকায় তিনি গ্যাং পরিচালনা করতেন বলেও জানা গেছে, কেউ তার বিরুদ্ধে গেলে তাদের হুমকি-ধমকিসহ প্রহার করা হতো।

ভূক্তভোগী এক পরিবার জানায়, এ আর খানের স্ত্রী আমার ছেলের জীবনটাকে শেষ করে দিছে। আমার ছেলের কোন অপরাধ ছিল না, তিনি জোড় করে আমার ছেলেকে ধরে নিয়ে গিয়ে তার কাজের মেয়েকে দিয়ে ফাঁসিয়ে দেন। এমনিভাবে শুধু আমার ছেলেই না বরং অনেক পরিবারকে নিঃস্ব করে দিয়েছে এই সন্ত্রাসী মহিলা। নিজে সংসার ভেঙে এসেছে আমাদের গ্রামে, এখন অন্যদের সংসারও ভাঙতেছে।

অনুসন্ধানে জানা গেছে, এ আর খান সচিব থাকাকালীন ব্যাপক দূর্নীতি করে অঢেল সম্পদের মালিক হয়েছেন। আর সম্পদগুলো মূলত এই নাদিরা রহমানের নামেই। পরবর্তীতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান থাকাকালীন অবৈধ নিয়োগ বাণিজ্যসহ ব্যাপক দূর্নীতির অভিযোগ রয়েছে এ আর খানের বিরুদ্ধে।
অন্য একটি সূত্র থেকে জানা যায়, এ আর খান জীবত থাকাকালীন তার নামে দুদকে কয়েকটি মামলা রয়েছে এবং তন্মধ্যে তার স্ত্রী ইউপি চেয়ারম্যান নাদিরা রহমানের নামও রয়েছে বলে জানা গেছে।

গত বুধবার ঢাকায় ইমিগ্রেশন পুলিশ আটকের পর বরিশালের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করে তাকে।
কোতয়ালী মডেল থানা পুলিশ জানায়, ছাত্র-জনতার আন্দোলনের সময় বিস্ফোরক ও হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

গতকাল বৃহস্পতিবার (২৯ মে) বরিশাল আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এছাড়াও বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় তার নামে চুরি ও বাড়িঘর ভাংচুরের মামলাও রয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
১৪ বার পঠিত হয়েছে