1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
হবিগঞ্জে বিজিবি’র অভিযানে ৯৫ লাখ টাকার ভারতীয় পণ্য আটক যুদ্ধ বন্ধে ইরানের ওপর বিশ্ব নেতাদের কূটনৈতিক চাপ বিমানবন্দরে ড্রোন হামলার পর ইথিওপিয়া থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করলো সুদান ই-জুডিসিয়ারি উদ্যোগে বিচারব্যবস্থায় গতি: বাড়ছে স্বচ্ছতা, কমছে ভোগান্তি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও গবেষণায় কাজ করছে সরকার: আহমেদ আযম খান হামের টিকা পেয়েছে ১ কোটি ৬১ লাখ শিশু; লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ অর্জিত: জাহেদ উর রহমান মার্কিন বাহিনী হরমুজ প্রণালীতে প্রবেশ করলে হামলা চালানো হবে : হুঁশিয়ারি ইরানের ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প : ইউএসজিএস

এনবিআর- এর কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫

অনলাইন ডেস্ক:   জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্দোলনের কোনো সমাধান হয়নি বলে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছিল ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। সরকার ও ব্যবসায়ী সংগঠনের আশ্বাসে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (২৯ জুন) রাতে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে হাসান মোহাম্মদ তারেক রিকাবদার জানান, কিছু বিষয়ে ইতিবাচক সাড়া মিলেছে। সরকার যে কমিটি করেছে, তাকে আমরা স্বাগত জানাই। ব্যবসায়ীদের অনুরোধে সব কার্যক্রম সচল রাখতে শাটডাউন প্রত্যাহার করা হলো।

এর আগে, ১০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, এনবিআর ইস্যুতে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকি দেয়ার সুযোগ করে দেয়ার অভিযোগে এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এনবিআর সূত্র জানায়, দুদকের অনুসন্ধানের মুখে পড়া ৬ কর্মকর্তার মধ্যে পাঁচজন এনবিআরে চলমান আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত। তাদের মধ্যে হাছান মুহম্মদ তারেক রিকাবদার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি। এই ঐক্য পরিষদের ব্যানারে এনবিআরে আন্দোলন চলছে। এছাড়া, মির্জা আশিক রানা ও শাহরীন সুস্মিতা পরিষদটির সহসভাপতি পদে আছেন।

এনবিআরে সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে গত ১২ মের পর থেকে আন্দোলন করছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। এতে অচলাবস্থা চলছে সরকারের রাজস্ব আহরণের এই প্রতিষ্ঠানটিতে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews