1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
যুদ্ধ বন্ধে ইরানের ওপর বিশ্ব নেতাদের কূটনৈতিক চাপ বিমানবন্দরে ড্রোন হামলার পর ইথিওপিয়া থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করলো সুদান ই-জুডিসিয়ারি উদ্যোগে বিচারব্যবস্থায় গতি: বাড়ছে স্বচ্ছতা, কমছে ভোগান্তি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও গবেষণায় কাজ করছে সরকার: আহমেদ আযম খান হামের টিকা পেয়েছে ১ কোটি ৬১ লাখ শিশু; লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ অর্জিত: জাহেদ উর রহমান মার্কিন বাহিনী হরমুজ প্রণালীতে প্রবেশ করলে হামলা চালানো হবে : হুঁশিয়ারি ইরানের ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প : ইউএসজিএস এপ্রিল মাসে তুরস্কের বার্ষিক মুদ্রাস্ফীতি বেড়ে পৌঁছেছে ৩২.৩৭ শতাংশে

পিআরকে ইস্যু করে দেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষায় দ্বন্দ্ব সৃষ্টিকারী বাংলাদেশের আদর্শে বিশ্বাসী না

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

অনলাইন ডেস্ক:    পিআর হতে পারে, কিন্তু এটাকে ইস্যু করে দেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষায় কেউ যদি দ্বন্দ্ব সৃষ্টি করে তারা বাংলাদেশের আদর্শ বিশ্বাস করে না। এসমটাই জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

সোমবার (৩০ জুন) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আনস্টিটিউটে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় একথা বলেন তিনি।

তিনি বলেন,  যারা বড় বড় কথা বলে, যারা আত্মত্যাগ করেছে সেই ছাত্র সমাজের ৮০-৯০ ভাগ বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করেছে। তারা মুখে বলেনি তারা বিএনপি ছিল। তারা সাধারণ মানুষের পরিচয় দিয়েছে। বাংলাদেশ কারোর একক সম্পত্তি নয়। এক বছর আগে আওয়ামী লীগ এমনটা মনে করেছিল তার পরিণতি তারা পেয়েছে। এখনও কেউ যদি এটা মনে করে তাদের মারাত্মক ভুল হবে।

পিআর নিয়ে কথা হচ্ছে। পিআর হতে পারে। কিন্তু এটিকে ইস্যু করে দেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষায় কেউ যদি দ্বন্দ্ব সৃষ্টি করে তাহলে তারা বাংলাদেশের আদর্শ বিশ্বাস করে না। তারা নিজের ব্যক্তি ও দলীয় আদর্শে বিশ্বাস করে।

আজকে এমন একটা ভাব অনেকেই বাংলাদেশের মালিক হয়ে গিয়েছে। রাজপথে আসুন বিএনপির নেতাকর্মীরা এক লাখ মামলা খেয়েছে অন্য কেউ খায়নি। বিএনপির ৫০ লাখ লোককে আসামি করে তাদের পেছনে পুলিশ লেলিয়ে দিয়েছিল। আজকে যারা বড় কথা বলছেন তাদের কার বিরুদ্ধে কী অন্যায় হয়েছিল এমন প্রশ্নও রাখেন তিনি।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, যেসব রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে তারা ড. ইউনুসকে ফাঁদে ফেলার চেষ্টা করছে।লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক নিয়ে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন জয়নুল আবদিন ফারুক।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews