ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কয়েকটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কোয়ান্টাম কম্পিউটিং এগিয়ে নিতে নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর Logo পানি সংকট মোকাবিলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের Logo জনগণের সক্রিয় অংশগ্রহণে সরকার ডেঙ্গু মোকাবিলা করবে : মির্জা ফখরুল Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ Logo বিশ্বে প্রথমবার এইচআইভি পজিটিভ দাতার ফুসফুস সফলভাবে প্রতিস্থাপন Logo পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত Logo অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা ইরানের Logo ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স

গোপালগঞ্জে সহিংসতা: তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

প্রতিনিধির নাম :

নিজস্ব প্রতিবেদক:গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংসতার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি। অন্য দুই সদস্য হলেন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “অন্তর্বর্তী সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনশৃঙ্খলা রক্ষা এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো অবৈধ কর্মকাণ্ড, সহিংসতা বা মৃত্যুর ঘটনায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, সম্প্রতি গোপালগঞ্জে অনুষ্ঠিত এক রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে। এতে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সরকারের কঠোর পদক্ষেপের দাবি ওঠে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
১২ বার পঠিত হয়েছে