ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো Logo গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ‘কমিশন সিন্ডিকেটের’ অভিযোগ Logo ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের Logo তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার Logo কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া Logo ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ Logo জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য Logo বাক্ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড Logo স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স

সেনা কল্যাণ ভবনে অগ্নিকাণ্ডে কোনও গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়নি : আরিফ হোসেন খান

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক:    রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে অগ্নিকাণ্ডে বাংলাদেশ ব্যাংকের ডিবিআই-থ্রি বিভাগ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনও গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়নি বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

শুক্রবার (১৮ জুলাই) যমুনা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ফায়ার সার্ভিসের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছি। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে সেনা কল্যাণ ভবনের ২১ তলায় বাংলাদেশ ব্যাংকের তদারকি বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার স্টেশনের ৫টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, বৈদ্যুতিক ত্রুটির কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনের কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
৮ বার পঠিত হয়েছে