ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী Logo স্পোর্টিং থেকে দিয়োমান্দেকে দলে ভিড়িয়েছে নটিংহ্যাম ফরেস্ট Logo কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ Logo ভোরে সুদানের রাজধানীসহ উত্তরাঞ্চলের দুই শহরে ড্রোন হামলা Logo বাংলাদেশকে বৈশ্বিক হালাল হাব হিসেবে গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর Logo রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : রিজভী Logo কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী Logo টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ এইচপি দল ঘোষণা Logo সহিংসতার পর সিরিয়ায় বাস্তুচ্যুত কুর্দিদের নিজ শহরে ফেরার কার্যক্রম স্থগিত Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কলম্বিয়ায় যুক্তরাষ্ট্রের সাড়ে ১৫ কোটি ডলারের সহায়তা ঘোষণা

নারায়ণগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: হাসপাতালের বিল-দালালি সিন্ডিকেটে জড়িত কারা?

প্রতিনিধির নাম :

মোহাম্মদ জুবায়ের আলম: নারায়ণগঞ্জের প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে এনআইসিইউ রোগীর বিলসংক্রান্ত অনুসন্ধানে গিয়ে হামলার শিকার হয়েছেন নিউজ২০ বাংলা টিভির সিনিয়র রিপোর্টার আবদুল আহাদ হোসেন।

অনুসন্ধানে উঠে আসে, রোগীর বিল নিয়ে প্রশ্ন তুলতেই হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে “চুক্তিভিত্তিক” বিল নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়। বিল বিষয়ে জানার চেষ্টা করলে দুই যুবক সাংবাদিকের ওপর চড়াও হয় ও হুমকি দেয়। হামলাকারীরা তাদের রাজনৈতিক পরিচয় দেখিয়ে সাংবাদিককে হেনস্তা করে বলে অভিযোগ।

হাসপাতাল কর্তৃপক্ষকে তাৎক্ষণিক জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। বরং গোটা ঘটনায় উঠে এসেছে একটি ভয়ঙ্কর চিত্র—হাসপাতালের অভ্যন্তরে দালালচক্র ও কমিশন বাণিজ্য সক্রিয়ভাবে কাজ করছে। অনুসন্ধান অনুযায়ী, প্রতিটি রোগীর বিল থেকে একটি নির্দিষ্ট অংশ রেফারারদের কমিশন হিসেবে দেওয়া হয়।

হাসপাতালের মার্কেটিং বিভাগও এই চুক্তি নির্ধারণে ভূমিকা রাখছে বলে অভিযোগ। সাংবাদিক সমাজ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
১৭ বার পঠিত হয়েছে