ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

জুলাই ঘোষণাপত্র ও সনদ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে: আখতার হোসেন

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক:    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ আলাদা ডকুমেন্ট। ঘোষণাপত্র হলো ঐতিহাসিক স্বীকৃতির আইনস্বীকৃত মাধ্যম। আর সনদ হচ্ছে রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যম। তবে সনদ ও ঘোষণাপত্র নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

বুধবার (৩০ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, জুলাই ঘোষণাপত্র চলতি মাসের মধ্যেই দিতে হবে। এটি আমাদের জোর দাবি। অপরদিকে জুলাই সনদকে আইনি ভিত্তি না দিতে পারলে তা কার্যকর করা সম্ভব হবে না। এমনটা হলে মোটাদাগে সংস্কারের বিষয়গুলো বাস্তবায়ন সম্ভব হবে না।

এনসিপির এই নেতা আরও বলেন, ঘোষণাপত্রের খসড়া নিয়ে কয়েক দফা সরকারের সাথে আলাপ হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া যায়নি। পর্যালোচনা করে আমরাও একটা খসড়া সরকারকে পাঠিয়েছি। এটি নিয়ে আমরা একবিন্দুও ছাড় দিতে রাজি নই। এ সময় সরকার বারবার সময় চেয়েও দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
১৪ বার পঠিত হয়েছে